Tuesday, March 24, 2026

পুস্তক জলাঞ্জলি!

Date:

Share post:

একে লকডাউন, তার আমফান দোসর! আতান্তরে কলেজ স্ট্রিটের বই বিক্রেতারা। বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত টানা বৃষ্টিতে জলমগ্ন কলেজস্ট্রিট অঞ্চল। তার উপর বুধবার সন্ধের ঘূর্ণিঝড়ের অনেক দোকানেরই প্লাস্টিক খুলে বই পড়ে গিয়েছে রাস্তার জমা জলে। মুহূর্তে নষ্ট হয়ে গিয়েছে সেগুলি। এখন বইপাড়ার রাস্তায় ভেসে বেড়াচ্ছে বইয়ের শব। 

এমনিতেই লকডাউনের জেরে অনেকদিন বই বিক্রি বন্ধ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি অনলাইনে বই পাঠিয়ে দিয়েছে পড়ুয়াদের। এই পরিস্থিতিতে লকডাউন উঠে যাওয়ার পরে কিছু বিক্রির আশা করেছিলেন ব্যবসায়ীরা। কিন্তু আমফানের প্রভাবে সেই আশাতে জল পড়ল। কতদিনে এই ক্ষতিপূরণ হবে জানা নেই কারো।

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...