Thursday, June 11, 2026

করোনায় আক্রান্ত এবার জাতীয় বিপর্যয় মোকাবিলাকারী দলের সদস্যও

Date:

Share post:

খোদ জাতীয় বিপর্যয় মোকাবিলাকারী দলেও এবার করোনার উৎপাত। সূত্রের খবর, কোভিড-১৯ সংক্রমণের শিকার হয়েছেন এনডিআরএফ-এর এক সাব-ইনস্পেকটর। এনডিআরএফ-এর হেডকোয়ার্টারে পোস্টিং ছিল তাঁর। আপাতত গ্রেটার নয়ডার সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (সিএপিএফ)-এর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন তিনি। বৃহস্পতিবার এনডিআরএফ-এর ওই সাব-ইন্সপেক্টরের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে। এই প্রথম এনডিআরএফ-এর কোনও কর্মী করোনায় আক্রান্ত হলেন।

জানা গিয়েছে, অন্য এক শারীরিক সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন তিনি। এরপর করোনা টেস্ট করানো হলে রিপোর্ট পজিটিভ আসে তাঁর। অথচ প্রাথমিকভাবে করোনা সংক্রমণের কোনও উপসর্গই ছিল না তাঁর। এই ব্যক্তির সংস্পর্শে আসা সকলকেই হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

 

Related articles

CJP-র দ্বিতীয় কর্মসূচি: শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়ে আজ পুনেতে জমায়েতের ডাক ককরোচদের

দিল্লির যন্তরমন্তরে সফল কর্মসূচির পর এবার দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) ইস্তফা চেয়ে বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুনেতে শান্তিপূর্ণ...

কাঁচরাপাড়ার বেসরকারি স্কুল থেকে উদ্ধার পৌনে ২ কোটি!

কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের পর এবার উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলে (Kanchrapara Harnett English Medium School)...

আজ হাইকোর্টে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের বিরুদ্ধে শোভনদেবের মামলার শুনানি

তৃণমূল কংগ্রেস (TMC) থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে (Ritabrata Banerjee) পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন করে নিয়ম বহির্ভূত কাজ...

সই জাল মামলায় স্বস্তি পাবেন কি অভিষেক, আজ নজর হাইকোর্টে 

বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় সিআইডির (CID) অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেক...