Saturday, April 4, 2026

কলকাতার রাজপথের হাল, এবিবিএসের সফর রিপোর্ট

Date:

Share post:

উত্তর থেকে দক্ষিণ।

আমফানের 48 ঘন্টা পরেও কলকাতা লন্ডভন্ড।

বাস্তবে কী অবস্থা, বিদ্যুৎ এবং জল কেন বহু জায়গায় বিপর্যস্ত; কেন কিছু অভিযোগ আসছে; সরেজমিনে খতিয়ে দেখতে রাজপথে টিম এখন বিশ্ব বাংলা।

শুক্রবার বিকেলের পর আমাদের পর্যবেক্ষণ:

1) পরিস্থিতি পুরো স্বাভাবিক হতে সাত থেকে দশ দিন।

2) বহু বিদ্যুতের খুঁটি বা সিগনাল পোস্ট কাজ শুরু করতে আরও দেরি।

3) বিপুল সংখ্যায় বড় বড় গাছ পড়ে। তার সঙ্গে জড়ানো বিদ্যুতের তার ও পরিকাঠামো। বিধান সরণী, বিবেকানন্দ রোড, বিটিরোড, এপিসি রোড, বালিগঞ্জ সার্কুলার রোড, পূর্ণদাস রোড, সাদার্ণ অ্যাভিনিউ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে সহ অসংখ্য জায়গায় গাছ পড়ে। এই সব কাজ রাতারাতি দুএকদিনের মধ্যে কেটে সরানোর পরিকাঠামো, ক্রেন ও লোকবল একসঙ্গে সর্বত্র কাজ করা অসম্ভব।

4) কিছু কিছু জায়গায় বিদ্যুৎ চালু হলেও কিছু জায়গায় বিদ্যুৎ চালু করা বিপজ্জনক। ট্রামলাইনের উপরের তারগুলি গাছে জড়িয়ে রাস্তায় পড়ে।

5) পুরসভা জল ও নিকাশী চালু রাখতে সবরকম চেষ্টা করছে। কিন্তু সব জায়গায় এটা করা বাস্তবিকই সম্ভব নয়। একটু সময় লাগবেই।

6) আমফানের তীব্রতা এতটাই বেশি ছিল, তছনছ হয়েছে গোটা শহর। এটা কারুর হাতে নয়। অতীতেও ঝড়বৃষ্টিতে শহরের ক্ষতি হয়েছে। কিন্তু এবার সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছে ভয়াবহতা। ফলে গোটা শহর রাতারাতি ছন্দে ফিরবে, এটা ভাবা ঠিক হবে না। সংশ্লিষ্ট সব বিভাগের কর্মীরা এবং বহু এলাকার মানুষ রাস্তায় নেমে হাত মিলিয়ে চেষ্টা করছেন, এটাই আশার কথা।

আসলে গ্রাউন্ড রিয়েলিটি ঠিক কী, এক একটা বড় গাছ কতগুলো তার নিয়ে কীভাবে পড়ে রাস্তা আটকে আছে; এটা চোখে না দেখলে পরিস্থিতি বোঝা অসম্ভব।

 

Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...