Tuesday, April 7, 2026

করোনা: একদিনে ফের রেকর্ড আক্রান্তের সংখ্যা ভারতে, দেশে কোভিড পজিটিভ ১,১৮,৪৪৭

Date:

Share post:

ফের ২৪ ঘণ্টায় করোনায় রেকর্ড আক্রান্তের সংখ্যা ভারতে। একদিনে আক্রান্তের সংখ্যা বাড়ল ৬০৮৮। দেশে আক্রান্তের সংখ্য বেড়ে হল ১,১৮,৪৪৭। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫৮৩।

প্রতিদিনই বাড়ছে কোভিড ১৯-এ আক্রান্তের সংখ্যা। বৃদ্ধির হারে রোজই তৈরি হচ্ছে নতুন রেকর্ড। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সূত্র অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬০৮৮ জন। এর আগে ২৪ ঘণ্টায় এত সংখ্যক মানুষ আক্রান্ত হননি।

এখনও পর্যন্ত ৪৮০০০ মানুষ সুস্থ হয়েছেন। এই মুহূর্তে ৬৬,৩৩০ জন চিকিৎসাধীন। করোনা-মুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪৮,৫৩৩ জন। আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগ বাড়াচ্ছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাত ও দিল্লি।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...