Saturday, June 27, 2026

এবার সৌরভ আইসিসির চেয়ারম্যান!

Date:

Share post:

সৌরভ গঙ্গোপাধ্যায় কি এবার বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার সর্বোচ্চ পদে? পরিস্থিতি যেদিকে যাচ্ছে বাংলা সৌরভ সম্ভবত আবার বাঙালিকে গর্বিত করতে চলেছেন।

এই আলোচনার সূত্রপাত মূলত তিনটি কারণে। প্রথম কারণ, আগামী দু’মাসের মধ্যেই আইসিসির চেয়ারম্যান হিসেবে মেয়াদ শেষ হচ্ছে ভারতের শশাঙ্ক মনোহরের। কোভিড পরিস্থিতির কারণে দীর্ঘ আড়াই মাস আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ। ক্রিকেট সূচি ওলট-পালট হয়ে গিয়েছে। প্রচুর ক্ষতি কীভাবে সামাল দেওয়া যায় তার জন্য দক্ষ প্রশাসকের প্রয়োজন। সৌরভের ক্রিকেটার হিসেবে এবং একইসঙ্গে প্রশাসক হিসেবে দীর্ঘ অভিজ্ঞতার কথা ভেবেই তার দিকে পাল্লা ভারী হয়ে রয়েছে।

দ্বিতীয় কারণ অবশ্যই সম্প্রতি ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ডেভিড গাওয়ারের মন্তব্য। তিনি বলেছেন করোনা পরবর্তী সময়ে যদি বিশ্ব ক্রিকেটের হাল ধরার প্রশ্ন আসে, তাহলে অবশ্যই সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম ভাবা যেতে পারে।

তৃতীয় কারণ অবশ্য আর একটি ট্যুইট। যেখানে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ বলছেন, সৌরভ সেই মানুষ, যিনি আইসিসির চেয়ারম্যান হওয়ার যোগ্য। এই মুহূর্তে যথার্থ প্রার্থী। যে পরিস্থিতির মধ্য দিয়ে বিশ্ব ক্রিকেট চলছে তার হাল ধরতে পারে একমাত্র সৌরভের মতো চিন্তাশীল এবং সাহস করে পদক্ষেপ করার মতো মানুষ।

ফলে সৌরভের দিকে ক্রমশ পাল্লা ভারী হচ্ছে এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল, বেশ কিছুদিন ধরে সৌরভ নিজের ক্রিকেট সংক্রান্ত বিষয়ে বিতর্কিত মন্তব্য থেকে নিজেকে দূরে রাখছেন। ক্রিকেটের অন্দরমহলের যারা খবর রাখেন, তারা বলছেন আসলে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ পদে বসার আগে শ্যাডো প্র্যাকটিস করছেন সৌরভ চন্ডীদাস গঙ্গোপাধ্যায়।

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...