Saturday, April 4, 2026

অসুস্থ বাবাকে নিয়ে ১২০০ কিলোমিটার সাইকেলে পাড়ি ধন্যি মেয়ের

Date:

Share post:

টানা সাত দিন ধরে ১২০০ কিমি রাস্তা সাইকেল চালিয়ে পার করেছিল জ্যোতি কুমারী। তাও আবার একা নয়। সাইকেলের কেরিয়ার এ ছিল তার অসুস্থ বাবা। বছর ১৫-এর জ্যোতি নিজের বাবাকে নিয়ে ১২০০ কিলোমিটার সাইকেলে করে বাড়ি ফিরে তাক লাগিয়ে দিয়েছে সকলকে। আর এমন একখানা অসাধ্য সাধন করায় বড়সড় চমক অপেক্ষা করছে তাঁর জন্য। জ্যোতিকে ট্রায়ালে ডেকেছে সাইকেল ফেডারেশন অফ ইন্ডিয়া। সামনের মাসে ট্রায়ালের জন্য দিল্লি যাবে জ্যোতি। দিল্লি যাওয়ার যাবতীয় খরচ বহন করবে সাইকেল ফেডারেশন অফ ইন্ডিয়া।

সাইকেল ফেডারেশন—এর চেয়ারম্যান ওঙ্কার সিং জানিয়েছেন, ট্রায়ালে পাস করলে জ্যোতিকে দিল্লির ন্যাশনাল সাইকেল অ্যাকাডেমিতে রাখা হবে।

সাইকেল ফেডারেশন এরই মধ্যে জ্যোতির সঙ্গে কথা বলেছে। ফেডারেশন—এর কর্তারা মনে করছেন, সাতদিনে ১২০০ কিমি রাস্তা সাইকেল চালানো মুখের কথা নয়। তাও আবার একা নয়। ক্যারিয়ারে অসুস্থ বাবাকে বসিয়ে। জ্যোতির এমন কাণ্ড অবাক করছে কর্তাদের। ক্লাস এইটে পড়ে জ্যোতি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...