Friday, March 27, 2026

সৌরভ-জয়ের জন্য কেন সুপ্রিম কোর্টে গেল বোর্ড?

Date:

Share post:

সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহকে কুলিং অফ পিরিয়ড থেকে বাঁচাতে সুপ্রিম কোর্টে গেল বিসিসিআই। বোর্ডের পক্ষে কোষাধ্যক্ষ অরুণ ধুমল দুজনের মেয়াদ বাড়াতে আবেদন করেছেন। সৌরভ-জয়কে কীভাবে কুলিং অফ পিরিয়ড থেকে বাঁচানো যায়, সে নিয়ে গত ডিসেম্বরে বোর্ডের এজিএমে আলোচনা হয়। ধুমল জানান, ভারতীয় বোর্ডে এই দু’জনকেই দরকার। তাঁরা যাতে টানা তিন বছর কাজ করতে পারেন তার পক্ষেই উদ্যোগ শুরু হয়। লোধা কমিটির সুপারিশ অনুযায়ী, কোনও বোর্ড বা রাজ্য কর্তা ৬ বছর পদে থাকলে তাঁকে ৩ বছরের জন্য কুলিং অফ পিরিয়ড বা সমস্ত পদ থেকে দূরে থাকতে হবে। সৌরভ-জয়ের এই বছরেই মেয়াদ শেষ হচ্ছে। আর সেই নিয়ম বদলাতেই সুপ্রিম কোর্টে যাওয়া।

Related articles

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...