Tuesday, March 31, 2026

মহানগর জুড়ে বিদ্যুৎ-জলের দাবিতে অবরোধ বাড়ছে

Date:

Share post:

শহত জুড়ে বিদ্যুৎ এবং জলের দাবিতে অবরোধ চলছে। দক্ষিণ থেকে উত্তর কলকাতা সর্বত্রই এক চিত্র। যাদবপুরের সাঁপুইপাড়া, মণ্ডলপাড়া, অন্যদিকে উত্তরেই খড়দহ, সোদপুর, ডানলপ, আবার অন্যদিকে উত্তরপাড়া, বেলুড় এলাকায় একের পর এক অবরোধ। জনজীবন বিপর্যস্ত। প্রত্যেকটি এলাকার মানুষের বক্তব্য, প্রায় ১৪০ ঘন্টা হয়ে গিয়েছে, নূন্যতম সিইএসসি বা বিদ্যুৎ বন্টন কোম্পানির কাউকে দেখা যায়নি। কেউ কেউ প্রতিশ্রুতি দিয়ে চলে যাচ্ছেন। কিন্তু বৃদ্ধ-বৃদ্ধা, শিশু কিংবা রোগীদের নিয়ে বিরাট আতান্তরে পড়েছেন পরিবারের মানুষ। গরমে মানুষ হাঁসফাঁস করছেন। সেই অবস্থায় রাস্তায় নামতে বাধ্য হয়েছেন বাড়ির মহিলারা। এই এলাকাগুলির অবরোধ চিত্র দেখে অন্য এলাকার মানুষও রাস্তায় নামছেন। ফলে পুলিশ-প্রশাসন মুশকিলে।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...