Friday, June 12, 2026

একনজরে রাজ্যের করোনা ও আমফান পরিস্থিতি

Date:

Share post:

ক) কোভিড

➡️ নতুন পজিটিভ কেস – ১২৭ (গতকাল ছিল ১৩৫)

➡️ গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে – ৯০০৯ (দৈনিক সর্বোচ্চ। গতকাল ছিল ৫,৩৫৫)

➡️ মোট নমুনার মধ্যে পজিটিভ কেসের হার – ২.৬৭% (গতকাল ছিল ২.৭৬%)

➡️ প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্ট হয়েছে – ১৪৪০ (গতকাল ছিল ১৩৪০)

➡️ কোভিড এর কারণে মোট মৃত্যুর সংখ্যা – ১৯৭ (গত ২৪ ঘন্টায় মৃত্যু ৪)

➡️ কোমরবিডিটি র কারণে মৃত্যু – ৭২

➡️ গত ২৪ ঘন্টায় ছাড়া পেয়েছেন – ৬০ (ছাড়া পাওয়ার হার ৩৭.০৩%)

➡️ মোট কোভিড কেস: ৩৪৫৯

*খ) ঘূর্ণিঝড় আমপান*

➡️ রাজ্যের প্রায় ৭০% মানুষ সরাসরি আক্রান্ত হয়েছে

➡️ ইউনিফায়েড কম্যান্ড মোড-এ ২৪x ৭ সর্বাধিক শক্তি সচল করা হয়েছে যাতে জরুরি পরিষেবা ও পরিকাঠামো যত তাড়াতাড়ি সম্ভব পুনরানয়ন করা যায়।

➡️ শুধুমাত্র কলকাতাতেই ২২৫টি টিম কাজ করছে, যার মধ্যে আছে এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশ, কেএমসি, দমকল ও অন্যান্যরা।

➡️ রেল ও বন্দর কতৃপক্ষ ও বেসরকারী সংস্থ্যাগুলিকে যন্ত্রপাতি ও তাদের টিম দেবার জন্য সাহায্য চাওয়া হয়েছে

➡️ পানীয় জল ও নিষ্কাশন ব্যবস্থার পুনরানয়নের কাজ দ্রুতগতিতে চলছে ।

➡️ টালিগঞ্জ, বালিগঞ্জ, রাজারহাট/নিউটাউন, ডায়মন্ড হারবার ও বেহালা – এই এলাকাগুলোয় পাঁচ কলম সেনাবাহিনী নিয়োগ করা হয়েছে রাস্তায় পড়ে থাকা গাছ সরানোর জন্য।

➡️ গ্যাপ পকেটগুলোয় জলের পাউচ বিতরণ করতে বলা হয়েছে জনস্বাস্থ্য কারিগরী দপ্তরকে। যেখানে প্রয়োজন, সেখানে জেনারেটর ভাড়া করা হচ্ছে।

➡️ বিভিন্ন দপ্তর থেকে ১০০টিরও বেশি টিম উপরে পড়া গাছ কাটার কাজ করে চলেছে, যাতে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ ফেরানো যায়।

➡️ WBSEDCL এবং CESC কে তাদের সর্বাধিক লোকবল দিয়ে কাজ করতে বলা হয়েছে। কলকাতায় ৮৫% উপভোক্তা বিদ্যুৎ সংযোগ ফিরে পেয়েছেন।

➡️ কোভিড এবং সাইক্লোন – ২টি চ্যালেঞ্জ একসঙ্গে। আমরা সবাই একসঙ্গে এই যুদ্ধ জয় করব।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...