Tuesday, April 14, 2026

স্বরাষ্ট্র দফতরের ট্যুইট : শহর স্বাভাবিক করতে সেনা, রেল, বন্দরের সাহায্য চাইল রাজ্য

Date:

Share post:

রাজ্যে জরুরি পরিষেবাগুলি দ্রুত স্বাভাবিক করার নিয়ে এবার ট্যুইট করল রাজ্যের স্বরাষ্ট্র দফতর। স্বরাষ্ট্র দফতর পরিষ্কার জানিয়েছে ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষে সেনাবাহিনী, রেল, বন্দর এবং বেসরকারি সংস্থাগুলোর সাহায্য চাওয়া হয়েছে। মূলত পানীয় জল, বিদ্যুৎ এবং নিকাশি ব্যবস্থা স্বাভাবিক করার জন্যেই এই সাহায্য চাওয়া হয়েছে। বলা হয়েছে গাছ কাটার জন্য ইতিমধ্যে কলকাতা শহর জুড়ে ১০০টি দল কাজ করছে। নামানো হয়েছে এনডিআরএফ এবং এসডিআরএফ টিম। একদিকে যেমন পিএইচইকে জলের পাউচ সরবরাহ করতে বলা হয়েছে, তেমনি আপৎকালীন বিদ্যুৎ সরবরাহের জন্য শহরে ১৫০টি জেনারেটর এখনই চালানোর জন্য বলা হয়েছে। সিইএসসি এবং বিদ্যুৎ বন্টন সংস্থার সঙ্গে পুরসভা একযোগে কাজ করছে। সর্বশক্তি দিয়ে জরুর পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে জানিয়েছে, স্বরাষ্ট্র দফতর।

Related articles

অবশেষে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা নীতীশের, প্রথম বিজেপি প্রশাসনিক প্রধান পাচ্ছে বিহার

অবশেষে বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন নীতীশ কুমার (Nitish Kumar)। মঙ্গলবার দুপুরে পাটনার (Patna) লোক ভবনে গিয়ে...

IPL: প্রতিভা চিনতে পারেনি কেকেআর, দারিদ্রকে হারিয়ে নতুন নায়ক শাকিব

আইপিএলের(IPL) মঞ্চকে ব্যবহার করে প্রতি মরশুমেই উঠে আসেন নতুন তারকারা। অনামী ক্রিকেটাররা রাতারাতি তারকা হয়ে উঠেন। চলতি আইপিএলে...

পদত্যাগ করুন: ভোটার তালিকায় নাম বাদ নিয়ে মোদিকে তীব্র নিশানা মমতার

এবার এসআইআর (SIR Issue) প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) পদত্যাগ দাবি করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আর্টিস্টস ফোরামে আস্থা নেই, প্রযোজকদের সঙ্গে নিজেই ঝামেলা মেটালেন জিতু

শুটিং করতে গিয়ে প্রযোজনা সংস্থার সঙ্গে ঝামেলায় জড়িয়ে ছিলেন টলিউড অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। হস্তক্ষেপ চেয়েছিলেন আর্টিস্টস...