Wednesday, April 8, 2026

সিইএসসি বেসরকারি সংস্থা এবং বাম আমলে তৈরি, মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

সিইএসসি কোনও সরকারি সংস্থা নয়, বেসরকারি সংস্থা। এই সংস্থার তৈরি হয়েছিল বাম আমলে। ওদের একটা ইনফ্রাস্ট্রাকচার ছিল বলে বিকল্প ভাবনার প্রশ্ন আসেনি। এখন আমফান বিপর্যয়ের পর যুদ্ধকালীন প্রস্তুতিতে কাজ করতে হবে, যেটা সিইএসসির মধ্যে দেখা যাচ্ছিল না। আমি সরাসরি কথা বলেছি। ববি হাকিমও রাত জেগে কাজ করছে। ওদের সঙ্গে যোগাযোগ রাখছে। সিইএসসিকে বলা হয়েছে এক নম্বর প্রায়োরিটি দিয়ে আগে বিদ্যুৎ রেস্টোরেশন করতে হবে। কাকদ্বীপে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি সংবাদমাধ্যমকে জানিয়ে দেন দ্রুত কাজ করতে না পারার কারণেই পুর কমিশনার খলিল আহমেদকে সরিয়ে দিতে বাধ্য হয়েছেন।

মুখ্যমন্ত্রী বলেন, মানুষকে বুঝতে হবে সবকিছু দ্রুত চাইলেই হয় না। বড় বিপর্যয়। বড় ক্ষতি। তাই সময় লাগবে। আমি নির্দেশ দিয়েছি যতক্ষণ না সিইএসসির লাইন আসছে, বিদ্যুৎ না থাকা এলাকায় জেনারেটর লাগানো হোক এবং মানুষের বাড়ি বাড়ি জলের পাউচ পৌঁছে দেওয়া হোক।

Related articles

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...