Monday, March 16, 2026

আমফান বিপর্যয়ের মধ্যেই প্রবল কালবৈশাখী ধেয়ে আসছে বাংলায়! সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাত

Date:

Share post:

সুপার সাইক্লোন আমফানে বিপর্যস্ত বাংলা। তারই মাঝে কালবৈশাখীর সম্ভাবনার খবর জানালো আলিপুর আবহাওয়া দফতর। চলতি সপ্তাহেই বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া এবং কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে রাজ্যে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে অতিভারী বৃষ্টি হতে পারে কোচবিহার-জলপাইগুড়ি আলিপুরদুয়ারে।

বুধবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গেও। সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় আদ্রতাজনিত অস্বস্তি থাকবে। শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। আজ, সোমবার এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।

পাশাপাশি, দক্ষিণবঙ্গের আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বলেও জানা গিয়েছে। এই বৃষ্টি বাড়তে পারে বুধবারের পর থেকে। বৃহস্পতিবার ও শুক্রবার কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বীরভূম-মুর্শিদাবাদ-নদিয়া-দুই ২৪ পরগনা ও কলকাতায় এমন সম্ভবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাই বেশি বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। অন্যান্য জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।

কলকাতায় আজ, সোমবার আংশিক মেঘলা আকাশ। বিকেলের দিকে পুরোপুরি মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সামান্য সম্ভাবনাও রয়েছে। আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রী। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ডিগ্রী । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭২ থেকে ৮৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়নি কলকাতায়।

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...