Wednesday, April 8, 2026

করোনা আবহের মধ্যে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১২০০ ঝুপড়ি! কোথায় জানেন?

Date:

Share post:

দেশজুড়ে মারণ ভাইরাস করোনা আতঙ্কের মধ্যেই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা। পুড়ে ছাই প্রায় ১২০০ ঝুপড়ি। রাত ১২টা নাগাদ দিল্লির তুঘলকাবাদে বস্তিতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়েই তৎক্ষনাৎ ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ৩০টি ইঞ্জিন।

দমকলের পক্ষ থেকে জানানো হয়, রাত ১২.১৫ মিনিট নাগাদ আগুন লাগার খবর পান তারা। প্রায় কয়েক ঘন্টার চেষ্টায় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও ক্ষতি এড়ানো যায়নি। প্রায় ১২০০ ঝুপড়ি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানির খবর এখনও পর্যন্ত নেই বলে জানিয়েছে দমকল। ঠিক কীভাবে আগুন লাগল, তার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...