Saturday, April 4, 2026

রুপোর তৈরি মাস্ক বানিয়ে শিরোনামে কর্ণাটকের ব্যবসায়ী

Date:

Share post:

করোনা পরিস্থিতিতে পরিবর্তন হয়েছে জীবনযাত্রার। সামাজিক দূরত্ব বজায় রাখা থেকে মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করা অভ্যাসে পরিণত হয়েছে। এরই মধ্যে রুপোর মাস্ক তৈরি করে তাক লাগিয়ে দিলেন কর্ণাটকের বেলগামের এক রুপোর ব্যবসায়ী।

ওই মাস্ক আপাতত শোভা পাচ্ছে জুয়েলারি দোকানের শো-কেসেই। তবে রুপোর মাস্কের চাহিদা বেড়েছে বলে জানাচ্ছেন দোকানের মালিক সন্দীপ সাগাওনকর। দোকানের ওয়েডিং কালেকশন’-এ জায়গা করে নিয়েছে ওই মাস্ক। বিয়ের মরশুমে মাস্কের চাহিদা বাড়বে বলে সন্দীপের আশা।
সাগাওনকর বলেন, ‘‘করোনা এবং লকডাউনের ফলে ক্ষতির মুখে পড়েছে ব্যবসা। নতুন কিছু করার কথা ভাবতে গিয়ে এই রুপোর মাস্ক তৈরি করেছি। ২৫-৩৫ গ্রাম ওজনের এই মাস্কের দাম ২৫০০ থেকে ৩৫০০ টাকার মধ্যে। ভাইরাস থেকে বাঁচতে কাজ করবে এই মাস্ক।”

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...