Sunday, June 14, 2026

৩০ জুন পর্যন্ত লকডাউন বাড়িয়ে দিল হিমাচলপ্রদেশ

Date:

Share post:

দেশজুড়ে চতুর্থ দফার লকডাউন শেষ হবে ৩১ মে। তারপর লকডাউন থাকবে কিনা সে ব্যাপারে এখনও কেন্দ্রের তরফে কোনও সিদ্ধান্ত হয়নি। কিন্তু এর মধ্যেই আরও এক মাস লকডাউনের মেয়াদ বাড়িয়ে দিল হিমাচলপ্রদেশ সরকার। সোমবার বিজেপি শাসিত হিমাচলের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর ঘোষণা করেছেন, রাজ্যের ১২ টি জেলায় লকডাউন চলবে ৩০ জুন পর্যন্ত। করোনাভাইরাসের সংক্রমণ রুখতেই হিমাচলপ্রদেশ সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন পাহাড়ি এই রাজ্যের মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, হিমাচলের করোনা আক্রান্তের সংখ্যা ২১৪। এখনও পর্যন্ত ৬৩ জন সুস্থ হয়েছেন। নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হিমাচলপ্রদেশে মৃত্যু হয়েছে পাঁচ জনের। হিমাচলে সবচেয়ে খারাপ অবস্থা হামিরপুর জেলায়। মোট আক্রান্তের চার ভাগের এক ভাগ এই জেলাতেই।

 

Related articles

আজই ইরানের সঙ্গে শান্তি চুক্তি আমেরিকার! বড় ঘোষণা ট্রাম্পের 

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি কি এবার অতীত হতে চলেছে? বারুদের গন্ধ ভুলে স্বাভাবিক ছন্দে চলবে হরমুজ Strait of...

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...