Monday, March 23, 2026

না জানিয়েই ট্রেন, রেলের আচরণে ক্ষুব্ধ নবান্ন

Date:

Share post:

এবার রেল-রাজ্য তরজা। নবান্ন থেকে মঙ্গলবার পরিষ্কার জানানো হলো রাজ্যকে না জানিয়েই ট্রেন পাঠাচ্ছে রেল। রাজ্যের কোনও আপত্তি শুনছে না। আর এই সব পরিযায়ী শ্রমিকদের কারণেই রাজ্যে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। নবান্ন থেকে এদিন ক্ষোভ লুকিয়ে না রেখে বলা হয় আমফানের দাপটের কারণে বিমান ও শ্রমিক স্পেশাল কয়েকদিন বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছিল। একটাই কারণ, বিপর্যয় সামলে নেওয়া। কারণ, এই ট্রেনগুলিতে যারা আসছে তাদের বাধ্যতামূলক কোয়ারান্টাইনের বিষয়টি রয়েছে। এই মুহূর্তে মারাত্মক অবস্থা এখন মহারাষ্ট্রের। সেখান থেকে ট্রেন এলে আলাদা ব্যবস্থার দরকার। কিন্তু রেল সেই কথা শুনছে না। আজই মুম্বই থেকে ৩০টি ট্রেন ছাড়ছে। প্রত্যেকটিতে ১২০০ জন করে ধরলে সংখ্যাটা প্রায় ৪০হাজার। রেলের এই হঠকারিতায় রাজ্য প্রশাসন ক্ষুব্ধ, বিরক্ত।

Related articles

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...