Tuesday, June 23, 2026

গভীর রাতে শরদ-উদ্ধব বৈঠক নিয়ে মহারাষ্ট্রে ব্যাপক গুঞ্জন

Date:

Share post:

মহারাষ্ট্রের জোট সরকার নিয়ে জল্পনা। জল্পনার সূত্রপাত সোমবার সকালে রাজ্যপালের সঙ্গে শরদ পাওয়ারের বৈঠক। এরপর সোমবার রাত একটার সময় শরদ পাওয়ার এবং উদ্ধব ঠাকরে দীর্ঘক্ষন বৈঠক করেন, যা জল্পনা আরও উসকে দিয়েছে। মঙ্গলবার সকাল থেকেই বিরোধী বিজেপি বলতে শুরু করে এবার সরকারের অন্তিম দিন এসে গিয়েছে। শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত এই জল্পনা উড়িয়ে দিয়ে বলেছেন ইচ্ছাকৃতভাবেই সরকারের স্থায়িত্ব নিয়ে গুজব ছড়াচ্ছে বিরোধীরা। সরকার কখন কার সঙ্গে বৈঠক করবে সেটা একান্তই তাদের ব্যাপার।

এনসিপি নেতা শরদ পাওয়ার সম্প্রতি অভিযোগ করেন, মহারাষ্ট্র সরকারকে কাজ করার প্রশ্নে বার বার বাধা দিচ্ছেন রাজ্যপাল বিএস কোশিয়ারি। সুযোগ বুঝে ময়দানে নেমে পড়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশও। তিনি রাজ্যপালের কাছে গিয়ে অভিযোগ করেন, উদ্ভব সরকার রাজ্যে করোনা মোকাবিলায় ব্যর্থ। এরপর পাওয়ার-রাজ্যপাল বৈঠক নিয়ে হইচই শুরু হয়, কিন্তু শরদ জানিয়ে দেন রাজ্যপালের আমন্ত্রণে তিনি রাজভবনে গিয়েছিলেন। কোনও রাজনৈতিক আলোচনা হয়নি। তবে সোমবার গভীর রাতে শরদ-উদ্ভব বৈঠক নিয়ে প্রশ্ন উঠেছে। এত রাতে কেন দুই নেতা বৈঠকে বসলেন তার উত্তর মেলেনি। রাজনৈতিক মহল মনে করছে সকালে রাজ্যপালের সঙ্গে বৈঠক করে আসার পর পরিস্থিতি পর্যালোচনা করতেই দুই শরিক নেতার বৈঠক হয়। সত্যিই কি তাই!

Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...