Wednesday, March 25, 2026

‘পরিযায়ী শ্রমিকদের জন্য ব্যবস্থা যথেষ্ট নয়’, কেন্দ্র ও রাজ্যগুলির রিপোর্ট তলব শীর্ষ আদালতের

Date:

Share post:

“পরিযায়ী শ্রমিকদের সমস্যা মেটাতে রাজ্য সরকারগুলি এবং কেন্দ্রীয় সরকার যে ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে, তা যথেষ্ট নয় এবং ত্রুটিপূর্ণ।”

দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের অসহায় অবস্থা দেখে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট মঙ্গলবার এই মন্তব্যই করেছে৷ দেশের শীর্ষ আদালতের মন্তব্য, “এই সমস্যা সমাধানে আরও উদ্যোগ প্রয়োজন৷”

হাজার হাজার পরিযায়ী শ্রমিকদের সমস্যার সমাধানে উদ্যোগী হয়ে এদিন সুয়ো-মটো বা স্বতঃপ্রণোদিত ভাবে একটি মামলা দায়ের করেছে সুপ্রিম কোর্ট৷ আগামীকাল বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে৷ ওই শুনানিতেই রাজ্যগুলি ও কেন্দ্র পরিযায়ী শ্রমিকদের সমস্যা সমাধানে কী পদক্ষেপ গ্রহণ করেছে, তা খতিয়ে দেখবে শীর্ষ আদালত৷ বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন বেঞ্চে হবে এই মামলার শুনানি৷ এই বেঞ্চের তরফে কেন্দ্র ও সব ক’টি রাজ্য সরকারকে নোটিশ জারি করা হয়৷ নোটিশে বলা হয়েছে, লিখিত ভাবে সব ক’টি রাজ্য সরকার ও কেন্দ্রকে লিখিতভাবে এ বিষয়ে বক্তব্য জানাতে হবে৷ বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি সলিসিটর জেনারেল তুষার মেহতাকে আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে৷

সুপ্রিম কোর্ট সুয়ো-মটো বা স্বতঃপ্রণোদিতভাবে পরিযায়ী শ্রমিকদের দুর্দশা নিয়ে মামলা দায়ের করেছে কেন, তার ব্যাখ্যাও দিয়েছে তিন বিচারপতির বেঞ্চ৷ ব্যাখ্যায় বলা হয়েছে, “আমরা দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের সমস্যা ও দুর্দশার বিষয়ে জানার জন্য স্বতঃপ্রণোদিত ভাবে এই মামলাটি গ্রহণ করেছি৷ বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদন এবং মিডিয়া রিপোর্ট প্রতিদিন দেখিয়ে দিচ্ছে যে, দীর্ঘ পথ হেঁটে পেরোতে গিয়ে কী ভাবে একের পর এক দুর্ভাগ্যজনক শোচনীয় পরিস্থিতির মুখে পড়ছেন এই পরিযায়ী শ্রমিকরা৷ যে সব জায়গায় তাঁরা আটকে ছিলেন দিনের পর দিন, সেখানে ঠিক মতো খাবার ও জল পাওয়া যায়নি বলেও প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করেছেন এঁরা৷ বাড়ি ফেরার জন্য হাজার কিলোমিটার হাঁটার সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে পড়েছেন এরা, জাতীয় সড়ক ধরে কেউ হাঁটছেন, আবার কেউ সাইকেল বা অন্য পরিবহণের মাধ্যমে প্রাণ হাতে নিয়ে বাড়ি ফিরতে চাইছেন৷ সমাজের এই বিরাট অংশটির প্রয়োজন সংশ্লিষ্ট সরকারের সহযোগিতা৷ পরিযায়ী শ্রমিকদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া উচিত কেন্দ্র, রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসনের৷”

Related articles

বৃষ্টি দুর্যোগে বিপর্যস্ত সিকিমের একাধিক রাস্তায় ধস, শতাধিক পর্যটকের আটকে পড়ার আশঙ্কা!

পূর্বাভাস সত্যি করে উত্তর সিকিমে (North Sikkim) অবিরাম বৃষ্টি। ধসের জেরে মঙ্গলবার রাত থেকে বন্ধ একাধিক রাস্তা। জেলা...

ভবানীপুরের শুভেন্দু ঘনিষ্ঠ রিটার্নিং অফিসার কেন, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

ভোট ঘোষণার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে জ্ঞানেশ কুমারের স্বেচ্ছাচারিতা শুরু। আমলা থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের পর রাতারাতি...

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...