Tuesday, June 23, 2026

করোনা সংক্রমণ প্রাণঘাতী ভাইরাস আক্রমণের ক্ষুদ্রতম এক অংশ মাত্র, মন্তব্য ‘‌ব্যাট ওম্যান’‌-এর

Date:

Share post:

চিনের ভাইরোলজিস্ট, শিন ঝেংগলি‌। যিনি পৃথিবী খ্যাত ‘‌ব্যাট ওম্যান’‌ নামে পরিচিত । কারণ, তিনিই বাদুড়ের শরীরের করোনাভাইরাস নিয়ে গবেষণা করে তুলে এনেছিলেন একের পর এক অজানা তথ্য। আজ এই সঙ্কটের মুহূর্তে আবার তিনিই বলছেন, করোনা সংক্রমণ প্রাণঘাতী ভাইরাস আক্রমণের ক্ষুদ্রতম এক অংশ মাত্র। এরপর বারবার ভাইরাসের আক্রমণে সঙ্কটের মুখে পড়তে পারে মানব সভ্যতা।
ইউহান ইনস্টিটিউট অব ভাইরোলজির সহ–অধিকর্তা শিন পরিস্থিতি বিচার করে বলছেন, যে কোনও ভাইরাস নিয়ে গবেষণার ক্ষেত্রে সরকার ও প্রশাসনিক স্তরে স্বচ্ছতা থাকা জরুরি। না হলে শেষ পর্যন্ত মানব কল্যাণে ভাইরাস নিরাময়ের কাজটি করা অসম্ভব হয়ে পড়বে।
তিনি জানিয়েছেন, মানব সভ্যতাকে যদি পরের ধাপে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করতে হয়, তাহলে ছোঁয়াচে রোগ নিয়ে আরও বৃহত্তর গবেষণার প্রয়োজন। প্রাকৃতিক পরিবেশে বন্যপ্রাণীর শরীরে কী ভাইরাস রয়েছে, আর তা থেকে কী ক্ষতি হতে পারে, তা আমাদের আগে থেকে বুঝতে হলে আরও গবেষণা করতে হবে। গবেষণা করলেই মানুষকে বিপদের কথা আগে থেকে জানান দেওয়া যাবে। না হলে অজান্তেই করোনা ভাইরাসের মতো একাধিক মারণ ভাইরাস আক্রমণ করে বসবে মানব শরীরকে। গবেষণা না করলে দ্রুত ফের আক্রান্ত হতে পারে মানব সভ্যতা। নতুন কোনও ভাইরাসের দ্বারা।
যে দেশে রোগের উৎপত্তি, যারা চিহ্নিত করেছেন এই ভাইরাসকে, তারাই বলছেন বাদুড় বা অন্য কোনও প্রাণী থেকে যদি এটি এসে থাকে, তাহলে কীভাবে এল, তাও স্পষ্ট নয়। বন্যপ্রাণ থেকে ভাইরাস সংক্রমণের এই ধারা যদি মানুষ ধরতে না পারে, তাহলে আরও বিপদ অপেক্ষা করছে ভবিষ্যতে। এমনটাই জানিয়েছেন চিনের এই গবেষক।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...