Tuesday, June 23, 2026

আজ দুপুরে ধর্মতলায় মমতার ধর্না, ওয়াই চ্যানেলে দু’ঘণ্টার জন্য অনুমতি তৃণমূলকে

Date:

Share post:

প্রথমে নির্বাচনে পরাজয়, তারপর তৃণমূল বিধায়কদের সই-জাল বিতর্ক, এসবের মাঝেই এবার রাস্তায় নেমে ভোট পরবর্তী অশান্তি থেকে শুরু করে বর্তমান সরকারের প্রতিহিংসামূলক আচরণের প্রতিবাদে পথে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) ও সন্দীপন সাহাদের (Sandipan Saha) মতো বিধায়কদের সাসপেন্ড করার পর সোশ্যাল মিডিয়ার একটি ভিডিও বার্তায় নেত্রী সকলকে আহ্বান জানিয়েছিলেন ধর্না কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য, সুপ্রিমোর আবেদনে সাড়া দিয়ে আজ কতজন ধর্মতলায় উপস্থিত হন সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।

প্রথমে রানি রাসমণি অ্যাভিনিউতে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচির কথা থাকলেও পরবর্তীতে পুলিশের তরফে বলা হয় ওয়াই চ্যানেলে মাত্র দুঘণ্টার জন্য ধর্না দেওয়া যাবে। বিজেপি সরকারের তরফে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে যেভাবে বিরোধীদের আটকানোর চেষ্টা হচ্ছে তার তীব্র নিন্দা করেছে তৃণমূল শিবির (TMC)। মঙ্গলবার সকালে দেখা গেল ধর্মতলামুখী রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ। ওয়াই চ্যানেলে দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত ধর্নায় বসবেন মমতা।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...