Monday, June 22, 2026

‘তোলাবাজি’র অভিযোগে এফআইআর পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে

Date:

Share post:

কয়েক কোটি টাকা ‘তোলাবাজি’র অভিযোগ তৃণমূল কংগ্রেসের পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে। ইতিমধ্যেই দায়ের করা হল এফআইআর। ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আনা হয়েছে বলে খবর। ব্যবসায়ীদের তরফে করা অভিযোগের ভিত্তিতে FIR রুজু করে তদন্ত শুরু করেছে আনন্দপুর থানার পুলিশ। কাউন্সিলর সুশান্ত ঘোষ ছাড়াও সুজিত কুমার ওরফে বচ্চন, গোপাল মল্লিক , পিন্টু সুর, বিকাশ পাসোয়ান-সহ কয়েকজনের নাম আছে এফআইআর-এ।

রুবি মোড় সংলগ্ন ব্যবসায়ী সমিতির তরফে শ্যামল সর্দার আনন্দপুর থানায় কিছুদিন আগেই সুশান্ত ঘোষ এবং তাঁর কয়েকজন ঘনিষ্ঠর নামে লিখিত অভিযোগ দায়ের করেন। এলাকার ব্যবসায়ীদের থেকে জোর করে টাকা নেওয়ার অভিযোগ আনা হয় সুশান্ত ঘোষ এবং তাঁর বেশ কয়েকজন ঘনিষ্ঠদের বিরুদ্ধে। প্রায় দুই থেকে তিন কোটি টাকা নেন তাঁরা এমনটাই জানা যাচ্ছে। আইপিসি ৩৮৬/ ৩৪/১২০ বি ধারায় মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করল পুলিশ।

আরও পড়ুন – আবেগে-ভালোবাসায় টুটু স্মরণ, প্রাণ পুরুষকে অনন্য সম্মান দেওয়ার ভাবনা বাগানের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...