Saturday, April 4, 2026

দলেই সমালোচনার মুখে, ববির পাল্টা বিবৃতিতে আদৌ লাভ তৃণমূলের?

Date:

Share post:

আমফানের পর মহানগরী এখনও স্বাভাবিক নয়।

দুর্যোগ বড় ছিল ঠিকই; কিন্তু প্রস্তুতি এবং পরবর্তীতে বহু গাফিলতি ছিল, সেটাও ঠিক।
জল, বিদ্যুৎ, নেট না পেয়ে মানুষের ক্ষোভ বেড়েছে।

শেষে সেনা ডাকতে হয়েছে।

তৃণমূলেরই একাধিক নেতা প্রশাসক ফিরহাদ হাকিমের কাজে অসন্তুষ্ট। প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ধুয়ে দিয়েছেন। সুব্রত মুখোপাধ্যায়ের অসন্তোষ গোপন নয়। সাধন পান্ডে সরাসরি আক্রমণ করেছেন। একাধিক নেতা প্রকাশ্যে না বললেও ক্ষোভ উগরে দিচ্ছেন।

কেন সিইএসসির সঙ্গে আগে সমন্বয় বাড়ানো হয়নি?
কেন আবহাওয়া দপ্তরের সতর্কবার্তাকে গুরুত্ব দেওয়া হয়নি?
কেন সেনা ডাকতে দেরি হল?
জল সরবরাহে কেন আগাম জেনারেটরের ব্যবস্থা ছিল না?

বস্তুত ঘটনার গুরুত্ব অনুযায়ী আগাম যথাযথ পদক্ষেপ হয়নি।
এহেন পরিস্থিতিতে মানুষের কষ্ট ও ক্ষোভ যখন তুঙ্গে, তখন ববি ঔদ্ধত্যের সঙ্গে অভিযোগ উড়িয়ে পাল্টা বিবৃতির লড়াইতে যাচ্ছেন।
সাধন পান্ডেকে অসুস্থ বলে কটাক্ষ করছেন।

রাজনৈতিক মহলের মতে, ববির এহেন মানসিকতা ও বিবৃতিতে দলের আরও ক্ষতি হচ্ছে। কাজে যে ভুল ছিল, এটা অধিকাংশই মানছেন। এখন মুখ বুজে সমস্যাগুলোর পুরো সমাধানের আগেই পাল্টা বিবৃতি দিলে হিতে বিপরীত হচ্ছে। আজ ক্ষমতার বৃত্তে থাকায় এটা বোঝা যাচ্ছে না। কিন্তু মানুষের রাগ বাড়িয়ে দেওয়াটা বিপজ্জনক হতে পারে।

ফিরহাদের শিবির অবশ্য বলছে, পাল্টা না বললে সবাই পেয়ে বসবে। একতরফা সমালোচনা হতে দিলে মানুষ ভুল বুঝবেন। ফলে মাঠে নেমে কাজের পাশাপাশি পাল্টা বিবৃতি জারি রাখাও দরকার।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...