Wednesday, March 25, 2026

পরিযায়ীদের ঘরেফেরা : মমতার সুরে সুর মিলিয়ে মোদিকে চিঠি বিজয়নের

Date:

Share post:

পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরা নিয়ে বিতর্ক ক্রমশ মাথাচাড়া দিচ্ছে। কেন্দ্রের নীতিকে
পশ্চিমবঙ্গ আগেই আপত্তি জানিয়েছিল। না জানিয়ে শ্রমিকদের রাজ্যে পাঠিয়ে দেওয়ায় করোনা সমস্যা আরও বেশি করে মাথাচাড়া দেবে বলে নবান্ন থেকে গতকাল স্পষ্ট ভাষায় জানানো হয়েছিল। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে সুর মিলিয়ে প্রতিবাদ জানাল কেরল। কেরলের মুখ্যমন্ত্রী বিজন প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে স্পষ্ট ভাষায় এই পদক্ষেপের সমালোচনা করেছেন। বলেছেন এর ফলে রাজ্যগুলিতে করোনা নিয়ে যে নিষেধাজ্ঞার প্রাচীর তোলা হয়েছে তা দুর্বল হতে বাধ্য। এছাড়া শ্রমিকদের ট্রেনে তুলে।দিয়ে বলা হচ্ছে রাজ্যে হাজার হাজার শ্রমিক যাচ্ছেন। এই পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের ঠিক নয়। রাজ্যগুলির সঙ্গে আলোচনা করে কেন্দ্রের উচিত ছিল এই বিষয়ে একটি সার্বিক নীতি তৈরি করা। নইলে নতুন করে বিপদ বাড়বে। কেরল পশ্চিমবঙ্গের সঙ্গে সুর মিলিয়েছে মহারাষ্ট্রও। অন্যদিকে প্রবাসীদের দেশে ফেরার পর ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক ছিল। সরকার তার পরিবর্তন করে ৭ দিনের জন্য নির্দিষ্ট করেছে, যা নিয়েও সমালোচনা শুরু হয়েছে

Related articles

মিলবে না LPG সিলিন্ডার! নয়া নির্দেশিকা কেন্দ্রের

জ্বালানি সংকটের জেরে কেন্দ্রের নতুন নীতিতে বাড়ছে বিতর্ক। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে নির্দেশিকা দিয়ে জারি করা হয়েছে যেসব এলাকায়...

Hundred Miles-এর সুরে প্রকাশ পেল সৃজন-আরাত্রিকাদের ‘৫০০ মাইল’

আমেরিকার লোকগান Hundred Miles-এর সুরে মুক্তি পেল ‘৫০০ মাইল’। 'বাংলা গানের দল ও আরও কয়েকজন দলের' নতুন গান...

ভোটের আগেই দল বদল করবেন? টিকিট না পেয়েই বেসুরো মনোজ

২০২১ সালে তৃণমূলের টিকিটে ভোটে লড়ে জিতেছিলেন, মন্ত্রীও হয়েছিলেন। পাঁচ বছর পর শিবপুর বা অন্য কোনও আসনেই তৃণমূলের(TMC)...

মিডিয়াকেও ভয়! MCC-র নিয়মের সঙ্গে সংবাদ মাধ্যমের উপরও কমিশনের নিষেধাজ্ঞা

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অনুমতি ছাড়া কমিশনের দফতরের দ্বিতীয় তলাতেও ঢুকতে পারবেন না সাংবাদিকরা। চরম গোপণীয়তার নিদর্শন রেখে...