Tuesday, March 24, 2026

মহারাষ্ট্র থেকে বাড়ি ফেরার পথেই বাসে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের, তারপর যা হল

Date:

Share post:

কাজ করতে গিয়ে দীর্ঘ লকডাউনে আটকে পড়েছিলেন মহারাষ্ট্রে। শুরু থেকেই বাড়ি ফেরার অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু লাভ হয়নি। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মহারাষ্ট্র থেকে পশ্চিম মেদিনীপুরের পিংলার বাড়ি ফেরার বিশেষ বাস ধরেছিলেন এক পরিযায়ী শ্রমিক। কিন্তু বাড়ি ফেরা হল না। ওড়িশা সীমান্তবর্তী এলাকাতে বাসের মধ্যেই প্রাণ হারান সুদর্শন মন্ডল নামে বাংলার ওই পরিযায়ী শ্রমিক।

অন্য যাত্রীরা সুদর্শন মণ্ডলের দেহ বাস থেকে নামতে চাইলেও করোনা আতঙ্কে রাস্তায় তাঁর দেহ নামাতে দেয়নি ওড়িশা সরকার। কারণ, সবচেয়ে বেশি সংক্রমিত রাজ্য মহারাষ্ট্র থেকে ফিরছিলেন ওই শ্রমিক। অগত্যা ওই বাসেই অন্য পরিযায়ী শ্রমিকদের সঙ্গে সুদর্শনের নিথর দেহ পৌঁছয় মেদিনীপুর শহরে।

এরপর রীতিমতো ব্যারিকেড করে দেহটি বাস থেকে নামায় পুলিশ। দেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। করোনার সংক্রমণেই ওই শ্রমিকের মৃত্যু হয়েছে কিনা, তা পরীক্ষা করে দেখার জন্য দেহ থেকে সংগ্রহ করা হয়েছে নমুনাও। যদি রিপোর্ট নেগেটিভ আসে, তাহলেই দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে।

পাশাপাশি, ওই বাসের বাকি ৩৪ জন পরিযায়ী শ্রমিকের লালারস পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে। আপাতত এদের প্রত্যেককেই হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

Related articles

পরকীয়ার জের! পার্লারে প্রেমিকাকে খুন করে আত্মঘাতী কাশ্মীরী যুবক

বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে বিউটি পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুনের পর আত্মঘাতী যুবক। দক্ষিণ কলকাতার গড়িয়ায় (Garia) দিনদুপুরে এই...

পাথরপ্রতিমায় ‘৫ প্রতিজ্ঞা’, তৃণমূলের জয়ের ব্যবধানের টার্গেট বাঁধলেন অভিষেক  

কী কী উন্নয়নমূলক কাজ করেছে তৃণমূল সরকার, ভোটে জিতে ক্ষমতায় এসে আর কী কী কাজ করবে- ২৬-এর নির্বাচনের...

জেলা নিয়ে বৈঠকে সভাপতি নীতীন নবীন, সেই জেলার বিজেপি কর্মীরা কলকাতায় বিক্ষোভে!

রাজনৈতিক দ্বিচারিতা করতে গিয়ে বঙ্গ বিজেপি বিধানসভা নির্বাচনের আগে কার্যত রাজনৈতিক সার্কাসে পরিণত হয়েছে। গোটা বাংলা জয় করে...

ভোটে গাড়ি চাওয়া: আইন মেনেই কাজ ট্রাফিক পুলিশের, স্যোশাল মিডিয়ায় হাওয়া গরম করার চেষ্টা অরিত্রর

ভোটের জন্য গাড়ি চাওয়া নিয়ে নেট মাধ্যমে হাওয়া গরম করার চেষ্টা অরিত্র দত্ত বণিকের (Aritra Dutta Banik)। একতরফা...