Friday, June 26, 2026

জমজমাট ‘দ্য ওয়েডিং অফ বিরোশ’, নারকেলের জল দিয়ে বিজয়-রশ্মিকার বিয়ের ওয়েলকাম ড্রিঙ্ক!

Date:

Share post:

হাতে আর মাত্র দু-দিন, তারপরই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা (Vijay Deverokonda-Rashmika Mandhana Wedding)। উদয়পুরে জমজমাট প্রাক বিবাহ সেলিব্রেশন। পরিবারও ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে সোমবার রাত থেকেই শুরু হয়েছে একের পর এক অনুষ্ঠান। সূত্রের খবর ইতিমধ্যেই বিজয়ের নামে হাতে মেহেন্দি পড়েছেন ‘ন্যাশনাল ক্রাশ’ রশ্মিকা। পুরোপুরি দক্ষিণ ভারতীয় আদপকায়দা মেনে বিয়ে করবেন দুগলে। শোনা যাচ্ছে ‘ওয়েলকাম ড্রিংক’ হিসেবে মেনুতে রাখা হয়েছে নারকেলের জল (coconut water)!

উদয়পুরের রিসোর্টে রাজকীয় বিয়ের আসর বসলেও দক্ষিণী শিকড় ভুলে যাননি হবু দম্পতি। তাই সাজপোশাক থেকে বিবাহ অনুষ্ঠান সবকিছুতেই নিজেদের ঐতিহ্যকে ধরে রাখছেন বিজয়- রশ্মিকা (Vijay-Rashmika wedding)। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ছবিতেই তার আভাস মিলল। কোথাও দেখা গেছে পাহাড় ঘেরা পুলের মাঝে সারি সারি গ্লাস আবার কোনও ফ্রেমে নৈশভোজের টেবিলের সজ্জা। দ্য ওয়েডিং অফ বিরোশ( The Wedding of ViRosh)- অন্যান্য তারকাদের বিয়ের থেকে যথেষ্ট আলাদা হতে চলেছে। রকমারি ফুল-ফলে সুসজ্জিত নিশি আসর। জানা গেছে ‘ওয়েলকাম ড্রিংক’ হিসেবে অতিথিদের দেওয়া হচ্ছে নারকেল জল। বিয়ের তিন দিন দক্ষিণ ভারতীয় রীতি মেনে কলাপাতায় খাবার পরিবেশন করা হবে। অর্থাৎ কোনও চটক নয়, বরং নিজেদের ঐতিহ্য বজায় রেখেই বিবাহ অভিযান বিজয়-রশ্মিকার। অভিনেতার মা বরাবরই বলে এসেছেন, বৌমা হিসেবে তিনি দক্ষিণ ভারতীয় পাত্রী চান এবং অবশ্যই সে যেন বিজয়কে ভালোবেসে আগলে রাখে। রশ্মিকা সেই সব শর্তই পূরণ করেছেন বলে মনে করছেন যুগলের অনুরাগীরা।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...