Tuesday, June 16, 2026

দমকল কর্মীর মৃত্যু, সিইএসসির ৩ কর্মী গ্রেফতার

Date:

Share post:

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দমকল কর্মীর মৃত্যুর অভিযোগে প্রথমে এফআইআর ও পরে গ্রেফতার করা হলো সিইএসসির অভিযুক্ত তিন কর্মীকে। গোটা ঘটনা নিয়ে ক্ষুব্ধ দমকলকর্মীরা। চোখের সামনে মৃত্যু প্রত্যক্ষ করে তাঁরা ভেঙে পড়েছেন।

কী হয়েছিল বুধবার দুপুরে?

বেলুড়ে একটি গাছ কাটার জন্য গিয়েছিলেন দমকল কর্মীরা। গাছের সঙ্গে তার জড়িয়ে ছিল। সিইএসসি সবুজ সঙ্কেত দেওয়ার পরেই দমকলের মই নিয়ে বছর ২৭- এর সুকান্ত সিংহ রায় উপরে ওঠেন। এরপর করাত দিয়ে গাছের ডাল কাটা শুরু করেন। এই সময়ে করাতে একটি তার লাগে। ওই তারে তখনও বিদ্যুৎ ছিল বলে অভিযোগ। বিদ্যুতের ছোবলে সুকান্ত উপর থেকে পড়ে যান। নিচে দাঁড়িয়ে থাকা দমকল অফিসাররা তাকে ধরে নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। আহত হন এক দমকল অফিসার। এই সময় সিইএসসির কর্মীরা পালিয়ে যান বলে অভিযোগ। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি সুকান্তকে। দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, এটা পুরোপুরি সিইএসসির অপরাধ। তিনজন সিইএসইর কর্মীর বিরুদ্ধে এফআইআর করে গ্রেফতারও করা হয়েছে।

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...