Wednesday, June 24, 2026

সাধনের বিস্ফোরণ : যারা বলছেন অসুস্থ, তারা ফিল্ডে নেমে দেখান

Date:

Share post:

সমালোচনা করায় মন্ত্রী সাধন পান্ডেকে অসুস্থ ও বাড়িতে বসে থাকেন বলে তোপ দেগেছিলেন পুর প্রশাসক ফিরহাদ হাকিম আর মন্ত্রী জাভেদ খান। ২৪ ঘন্টার মধ্যেই তার উত্তর ফিরিয়ে দিলেন বর্ষীয়ান মন্ত্রী সাধন পান্ডে। নিজের এলাকার কর্মসূচিতে অংশ নেওয়ার ফাঁকেই বুধবার দুপুরে “এখন বিশ্ববাংলা সংবাদ”কে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সাধনের তোপ, যারা বলছেন অসুস্থ, তাদের বলব ফিল্ডে নামুন। যারা বলছেন বসে থাকি, তারা আমার মতো কাজ করে দেখান। যারা বলছেন, কাজ করি না, তাদের বলছি, সকাল থেকে রাত্রি অবধি কাজ করি। আর এই লকডাউন পিরিয়ডে হাজার হাজার মানুষের পাশে দাঁড়িয়েছি। উত্তর কলকাতার মানুষ আমাকে চেনেন। তারাও জানেন, আমি রাস্তায় নেমে কাজ করি।

কিন্তু কালকে যা বলেছেন সে কথাগুলো? সাধনের উত্তর, নতুন করে কিছু বলছি না। বাট ‘আই স্ট্যান্ড বাই মাই স্টেটমেন্ট’। অর্থাৎ চাপে পড়ে বিবৃতি ফিরিয়ে নেওয়া নয়, সাধন পান্ডে “এখন বিশ্ববাংলা সংবাদ”-এর ক্যমেরার সামনে দাঁড়িয়ে পরিষ্কার বুঝিয়ে দিলেন, গতকাল তিনি যে কথা বলেছিলেন, অর্থাৎ আমফান মোকাবিলায় প্রস্তুতির অভাব ছিল সেই অবস্থান থেকে একচুলও সরছেন না।

সাতদিন পরেও তো নানা অভিযোগ আছে? বহু জায়গায় জরুরি পরিষেবা নেই! এবার সাধন মুখ খুললেন, বললেন লুথেনিয়াম বলে একটি সংস্থা রয়েছে আমার এলাকায়। তার সামনে এখনও ইলেক্ট্রিক পোল ঝুলছে। রাস্তায় গাড়ি চলছে না। আমি সিইএসসিকে সকালেই ফোন করেছি। ব্যবস্থা নিন। পাঁচদিন ধরে লাইন নেই। এসব জিনিস অনেক কষ্ট করে করতে হয়। ৪০বছর ধরে মানুষ আমাকে সমর্থন করেছেন। তাদের বিপদে আমি পাশে দাঁড়াব, এরজন্য কোনও বিজ্ঞাপনের প্রয়োজন নেই।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...