Wednesday, June 24, 2026

ছায়াযুদ্ধ চালাচ্ছে পাকিস্তান! বিপুল পরিমাণ আইইডি বিস্ফোরক-সহ গাড়ি আটক পুলওয়ামায়

Date:

Share post:

করোনা আবহের মধ্যে থেমে নেই পাকিস্তান। চালিয়ে যাচ্ছে ছায়াযুদ্ধ। তবে জবাব দিতে তৎপর ভারতীয় জওয়ানরাও। এর সেই তৎপরতা জন্যই বড়সড় বিস্ফোরণ থেকে রক্ষা পেল কাশ্মীরের পুলওয়ামা।

সূত্র মারফৎ জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার কাশ্মীরে নিরাপত্তা বাহিনী একটি সন্দেহভাজন গাড়িকে আটক করে। তল্লাশির ওই গাড়ি থেকে ২০ কেজি আইইডি বিস্ফোরক উদ্ধার হয়। ওই পরিমাণ বিস্ফোরক থেকে বড়সড় হামলা হতে পারত বলে মনে করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, গাড়িতে নকল রেজিস্ট্রেশন নম্বর ছিল। এদিন সকালে এক চেক পোস্টে গাড়িটিকে দাঁড়াতে বলা হলে সেটি গতি বাড়িয়ে ব্যারিকেড ভেঙে বেরিয়ে যাচ্ছিল। সেই সময় গাড়িটিকে আটক করা হয়।

এ বিষয়ে পুলিশ আধিকারিক জেনারেল বিজয় কুমার জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী গুলি চালাতে শুরু করে। গাড়ির চালক পালিয়ে যায়। কিন্তু গাড়িতে রেখে যায় বিপুল পরিমাণে আইইডি। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...