Monday, April 6, 2026

সিনে ও টেলি কর্মীদের পাশে দাঁড়ালেন অক্ষয় কুমার

Date:

Share post:

করোনা মোকাবিলায় আগেই সাহায্যের হাত বাড়িয়ে ছিলেন অক্ষয় কুমার। এবার মুম্বইয়ের সিনে ও টেলিভিশন ইন্ডাস্ট্রির পাশে দাঁড়ালেন তিনি। ৪৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য করেছেন সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন-কে। তাঁর এই উদ্যোগে সিনে ও টেলিভিশন ইন্ডাস্ট্রির ১৫০০ সদস্য, এবং জুনিয়র আর্টিস্টরা উপকৃত হবেন। মাসে ৩ হাজার টাকা করে অনুদান পাবেন প্রত্যেকেই।

সূত্রের খবর, পুরোদমে কাজ শুরু না হওয়া পর্যন্ত এই অনুদান দেওয়া হবে। সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন-এর সম্পাদক অমিত বেহলের মাধ্যমে এই সমস্যার কথা জানতে পারেন অক্ষয় কুমার। দেশজুড়ে করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ কোটি টাকা দিয়েছেন অভিনেতা। দ্বিতীয় দফায় বৃহন্মুবাই মিউনিসিপ্যাল কর্পোরেশনকে নগদ ৩ কোটি টাকা সাহায্য দিয়েছেন অভিনেতা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...