Monday, April 6, 2026

প্রবল দুর্যোগে আজ বাম- কংগ্রেসের প্রতীকী আন্দোলন অনিশ্চিত

Date:

Share post:

মোট ৬ দফা দাবি নিয়ে আজ, বৃহস্পতিবার বাম ও কংগ্রেসের একযোগে অথচ আলাদা স্থানে প্রতীকী প্রতিবাদ আন্দোলনে নামার কথা।

রেড রোডে বেলা ২টোয় পোস্টার হাতে বিমান বসুর নেতৃত্ব ১৬ বাম দল প্রতিবাদ করবেন। অন্যদিকে, সোমেন মিত্রের নেতৃত্ব প্রদেশ কংগ্রেস বিধান ভবনের সামনে প্রতিবাদ করবেন। দু’ জায়গাতেই সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত নেতা-কর্মী নিয়ে এই আন্দোলন হওয়ার কথা৷ তবে বুধবার রাত থেকে যে প্রাকৃতিক বিপর্যয় শুরু হয়েছে, তার পর এই আন্দোলন আজ আদৌ হবে কি’না সন্দেহ দেখা দিয়েছে৷ দু’তরফের নেতাদের সিংহভাগ এই আন্দোলন স্থগিত করতে চাইছেন৷ মূলত যে ৬টি দাবিকে সামনে আনা হয়েছে, সেগুলির মধ্যে রয়েছে, আমফানের ধাক্কাকে ‘জাতীয় বিপর্যয়’ ঘোষণা করতে হবে, লক-ডাউনের জেরে ভয়াবহ দুর্দশায় থাকা গরিব ও নিম্নবিত্ত পরিবারের হাতে ১০ হাজার টাকার ক্যাশ ট্রান্সফার করতে হবে, শ্রম আইনে বদল রদ করার দাবি৷ এদিকে বৃহস্পতিবার এআইসিসির নির্দেশে কংগ্রেস দেশজুড়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ প্রচার করবে।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...