Thursday, June 25, 2026

রোহিত না কি শুভমন? ট্রফি জয়ের কারিগর নিয়ে বিসিসিআইয়ের ভুলে বিতর্ক তুঙ্গে

Date:

Share post:

টি২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি, এরই মধ্যে অনুষ্ঠিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গালা ইভেন্টেই চরম ভুল করে ফেলল বিসিসিআই। রোহিত না কি শুভমন? ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স  ট্রফি জয়ের কারিগর কে, গুলিয়ে ফেলল স্বয়ং বিসিসিআই(BCCI)।গিলের নামের পাশে লেখা চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক ।

পর্দার গ্রাফিক্সে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক হিসেবে জ্বলজ্বল করল শুভমন গিলের নাম। আর এই ঘটনা ঘিরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক।

সম্প্রতি বোর্ডের বার্ষিক পুরস্কার বিতরণী মঞ্চে গত দুই বছরের আইসিসি ট্রফি জয়ী দল এবং ঘরোয়া-আন্তর্জাতিক ক্রিকেটের সেরা পারফর্মারদের সম্মানিত করা হচ্ছিল। সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন তরুণ তারকা শুভমন গিল। তিনি যখন বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার নিতে উঠলেন, তখনই ঘটে বিপত্তি। পেছনের বড় পর্দায় লেখা ওঠে— “জয়ী অধিনায়ক, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫।” অথচ ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে রোহিতের নেতৃত্বে।

বর্তমানে ভারত ওয়ানডে দলের দায়িত্ব শুভমন গিলের কাঁধে থাকলেও, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সময় অধিনায়ক ছিলেন রোহিতই। তবে ব্যক্তিগত কারণে বা পরিবারকে সময় দিতে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো সিনিয়ররা। অধিনায়ক নেই বলেই কি তাঁর কৃতিত্ব অন্য কারোর নামে চালিয়ে দেওয়া হবে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

অনেকেই দাবি করেছেন, শুভমনকে বড় করে দেখাতে গিয়ে রোহিতের অবদানকে ছোট করছে বোর্ড। ক্ষুব্ধ ভক্তদের স্পষ্ট কথা, “দয়া করে ইতিহাস বদলে দেবেন না।” তাঁরা বোর্ড কর্তাদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন। কেউ কেউ আবার বিদ্রুপ করে লিখেছেন, “এতদিন তো জানতাম রোহিত জিতিয়েছেন, বোর্ডই আজ আমাদের ভুল ভাঙাল!”

একজন ক্রিকেটারের সাফল্যকে অন্যজনের নামে বসিয়ে দেওয়াটা নিছক প্রযুক্তিগত ভুল না কি গাফিলতি— তা নিয়ে বোর্ডের তরফে এখনও কোনও স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। তবে বছরের সেরা ক্রিকেটারের পুরস্কার নিতে এসে এমন এক বিতর্কের মুখে পড়তে হবে, তা হয়তো খোদ শুভমন গিলও ভাবেননি। সব মিলিয়ে, জয়ের সেলিব্রেশন ছাপিয়ে এখন আলোচনায় শুধুই বোর্ডের এই ‘ভুল’ ক্যাপ্টেন নির্বাচন।

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...