Thursday, June 25, 2026

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

Date:

Share post:

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার একদিন পর গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন ‘হত্যাকারী’ মা। শুক্রবার ওড়িশার সম্বলপুর জেলায় এই ঘটনা রীতিমত সাড়া ফেলে দিয়েছে দেশজুড়েই।

পুলিশ সূত্রে খবর মৃত ওই মহিলা সঞ্জু মাডকি মাহুলিপালি থানার অন্তর্গত সারগিডিহি গ্রামের বাসিন্দা। গত শুক্রবার তিনি নিজের দুই নাবালিকা কন্যাকে কুয়োর জলে ছুড়ে ফেলে খুন করেন। তদন্তে নেমে পুলিশ জানায় এই হত্যার নেপথ্যে ওই দুই নাবালিকার মা আছেন। জানা যায় দুই সন্তানকে খুন করে গ্রাম থেকে পালিয়ে গিয়েছেন তিনি। মহিলার স্বামী থানায় অভিযোগ দায়ের করার পর তদন্ত শুরু করে পুলিশ। মহিলার খোঁজে তল্লাশি চালাতে গিয়ে পুলিশ জানতে পারে পাশের গ্রামে গিয়ে আত্মঘাতী হয়েছেন মহিলা। দুই মেয়ের মৃত্যুর পর গ্রাম ছেড়ে পালিয়ে যান ওই মহিলা। শনিবার অন্য একটি গ্রামে খালের ধার থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত মৃতদেহ। মহিলার মৃত্যুর তদন্ত ছাড়াও দুই নাবালিকার মৃত্যুর বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঠিক কী কারণে এই ধরণের ঘটনা ঘটল সেটা খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্বামী সহ পরিবারের অন্যান্য সদস্যদের। আরও পড়ুন: ভোট ঘোষণার রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের কর্মী

কুচিন্দার মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) প্রদীপ কুমার দাশ এই বিষয়ে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করেছে এবং যে পরিস্থিতির কারণে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, সেটা নির্ণয় করতে তদন্ত শুরু করেছে।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...