ভোট ঘোষণার রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের কর্মী

ভোট ঘোষণা হওয়ার পর সেদিন রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের (TMC worker) এক কর্মী। রবিবার রাতে দিনহাটার (Dinhata Attack) ভিলেজ-২ গ্রাম পঞ্চয়েতে যুব তৃণমূল কর্মী সায়ন চট্টোপাধ্যায়কে (Shayon Chaterjee) ছুরি দিয়ে আঘাত করা হয়। তিনি একটি বুথের তৃণমূল যুব সভাপতির দায়িত্বে রয়েছেন। সায়ন অভিযোগ জানান রাতে বাড়ি ফেরার পথে বিজেপির কয়েকজন কর্মী তাঁকে রাস্তায় আটকে মারধর করে। শুধু তাই নয়, ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয় তাঁকে।
Sponsored

তৃণমূল যুব সভাপতি জানিয়েছেন সন্ধ্যায় কাজ সেরে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় ভিলেজ ১-এর অঞ্চল সভাপতি পরিমল বর্মনের ভাই প্রদীপ বর্মন এবং অঞ্চল কনভেনার দীপেন চক্রবর্তীর শ্যালক তাঁকে প্রাণে মারার চেষ্টা করেছেন। তরোয়াল দিয়ে তাঁর উপর হামলা করা হয়। দিনহাটা থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। আরও পড়ুন: ‘সকলকে ক্ষমা করে বিদায় নাও’, হরিশকে শেষ আদর পরিবারের
ঘটনার পর দ্রুত তাঁকে উদ্ধার করে দিনহাটা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বিজেপির তরফে অভিযোগ অস্বীকার করা হলেও কে বা কারা এই হামলার সঙ্গে যুক্ত, সেটা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। এই হামলা রাজনৈতিক কোন্দল না ব্যক্তিগত শত্রুতা সেই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর উত্তপ্ত হয়ে রয়েছে গোটা এলাকা। ভোট সামনেই তাই প্রশাসনিক তৎপরতা বাড়ছে। কিন্তু তার মাঝেই এমন একটা ঘটনায় আতঙ্কে এলাকাবাসী।
প্রসঙ্গত, রবিবার পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সাংবাদিক বৈঠকে জানানো হয়, ছাব্বিশের নির্বাচন যেন রক্তপাতহীন, হিংসামুক্ত হয়। ভোটে কোনও ধরনের হিংসা বরদাস্ত করবে না কমিশন। কিন্তু ভোট ঘোষণার রাতেই এই ধরণের অশান্তির ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে জোর চাপানউতোর শুরু হয়েছে।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
1h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
4h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
7h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
8h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
11h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
