Thursday, June 4, 2026

মোদির টুইটারে ৬০% ফলোয়ারই ভুয়ো!

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ার অবাধ বিচরণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। জনপ্রিয়তায় যেকোনও রাষ্ট্রনেতাকে পিছনে ফেলতে পারেন তিনি। তবে, মোদির অনুগামীদের নিয়ে এক চাঞ্চল্যকর রিপোর্ট দিল টিপলোম্যাসি। তাদের রিপোর্ট অনুযায়ী, প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্টের ৬০ শতাংশই ফলোয়ারই না কি ভুয়ো। টিপলোম্যাসি আন্তর্জাতিক সংস্থা ও সরকারের ডিজিটাল পরিসংখ্যানের হিসেব রাখে। মোদির টুইটার অ্যাকাউন্ট অডিটের সময়ে এই ডিজিটাল প্ল্যাটফর্ম জানতে পারে, মোদির ২৪৭৯৯৫২৭ জন ফলোয়ারের মধ্যে ৪০৯৯৩০৫৩টি অ্যাকাউন্টই ভুয়ো। মাত্র ১৬১৯১৪২৬ জন প্রকৃত ফলোয়ার রয়েছেন ভারতের প্রধানমন্ত্রীর।

শেষ কবে টুইট করা হয়েছে? কতগুলি টুইট করা হয়েছে? সেই সংখ্যার উপর ভিত্তি করে অডিট করা হয়। তবে, টিপলোম্যাসি জানিয়েছে, ভুয়ো ফলোয়ার্স শুধু নরেন্দ্র মোদির নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পোপ ফ্রান্সিস, কিং সলমনেরও রয়েছে।
ভুয়ত ফলোয়ার্স থাকার তালিকায় নাম রয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীরও। তাঁর টুইটার হ্যান্ডেলের ৩৬৯৬৪৬০ জনই ভুয়ো ফলোয়ার্স, ১৭১৫৬৩৪ জনের অ্যাকাউন্টের বিশ্বাসযোগ্যতা রয়েছে।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...