Tuesday, June 23, 2026

আমফান পরবর্তী কলকাতাকে দ্রুত ছন্দে ফেরানোর জন্য সেনাবাহিনীকে কৃতজ্ঞতা চিঠি ফিরহাদের

Date:

Share post:

সুপার সাইক্লোন আমফানের তাণ্ডবে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল কলকাতা-সহ বাংলার বিস্তীর্ণ এলাকা। বিদ্যুতের পোস্ট থেকে শুরু করে সারি সারি গাছের সমাধি ছিল রাজপথ থেকে অলিগলি। স্তব্ধ হয়ে গিয়েছিল তিলোত্তমা কলকাতা। শহরকে স্বাভাবিক ছন্দে ফেরাতে প্রয়োজন ছিল দ্রুত উদ্ধার ও সাফাই কাজ। দেরিতে নেমেও যে কাজ খুব দক্ষতার সঙ্গে করেছে ন সেনা জওয়ানরা।

আর আমফান পরবর্তী কলকাতায় দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানালেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। আজ, বৃহস্পতিবার কলকাতা পুরসভার পক্ষ থেকে মেজর জেনারেল সতবীর সিংকে লেখা চিঠিতে ধন্যবাদ জ্ঞাপন করেছেন ফিরহাদ হাকিম।

চিঠিতে তিনি লিখেছেন, “কঠিন সময়ে রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে পুরসভার সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছিল সেনাবাহিনী। এরকম একটি প্রাকৃতিক দুর্যোগের পর শহরবাসীর দুর্ভোগ নিরসণে দ্রুততার সঙ্গে পুরসভাকে সহযোগিতা করেছে তারা।”

ফিরহাদ হাকিম আরও লিখেছেন, “দেশের বিভিন্ন অংশে জরুরি পরিস্থিতিতে এভাবেই কাজ করেছে সেনাবাহিনী। আমরা ভারতীয় সেনার জন্য গর্বিত। কলকাতাবাসীর পক্ষ থেকে আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি।”

Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...