Saturday, April 4, 2026

নাম না করে সাধন পান্ডেকে বিজেপিতে যোগদানের আহ্বান রাহুল সিনহার

Date:

Share post:

সুপার সাইক্লোন আমফান বিপর্যয় পরবর্তী সময়ে প্রকাশ্যে সংবাদমাধ্যমের সামনে কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক তথা রাজ্যের মন্ত্রী ফিরাহাদ হাকিমের বিরুদ্ধে তোপ দাগার জেরে এবং দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শো-কজ করা হয়েছে রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডেকে। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে উত্তর কলকাতা জেলা তৃণমূল সভাপতি তথা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় মানিকতলা কেন্দ্রের তৃণমূল বিধায়ককে শো-কজ নোটিশ দেন। প্রবীণ দলীয় নেতা হয়েও কেন তিনি দলীয় ফোরামে নিজের মতামত না জানিয়ে প্রকাশ্যে দলের মন্ত্রী তথা প্রশাসকদের বিরুদ্ধে মুখ খুলেছেন তা জানতে চেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল।

আর সেই সুযোগকে কাজে লাগিয়ে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে বিজেপি। এই প্রসঙ্গে নাম না করে সাধন পান্ডেকে গেরুয়া শিবিরে যোগদান করার আহ্বান জানালেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি বলেন, যেসব তৃণমূলের নেতা-কর্মী-সাংসদ-বিধায়ক-মন্ত্রী দলের মধ্যে থেকে মানুষের জন্য কাজ করতে চান, অথচ তাঁরা তৃণমূলে থেকে কাজ করতে পারছেন না। তৃণমূলে দমবন্ধ পরিস্থিতি। তাঁরা অবিলম্বে মোদিজীর উন্নয়ন যজ্ঞে সামিল হন। যেসব তৃণমূল নেতা কাজ করতে চাইছেন তাদের বিজেপি শিবিরে স্বাগত জানাই ।

আসলে রাহুল সিনহা নাম না করে এই বার্তা রাজ্যের মন্ত্রী তথা বর্ষীয়ান তৃণমূল নেতা সাধন পান্ডেকে দিতে চাইলেন, তা বলার অপেক্ষা রাখে না।

দেখে নিন কী বললেন রাহুল…

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...