Friday, April 3, 2026

পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরা নিয়ে ক্ষুব্ধ সাংসদ মহুয়া মৈত্র

Date:

Share post:

দফায় দফায় শ্রমিক স্পেশাল ট্রেনে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা। কিন্তু কোয়ারেন্টাইন সেন্টারে না থেকে অনেকেই বাড়ি চলে যাচ্ছেন। তা নিয়ে ক্ষুব্ধ সাংসদ মহুয়া মৈত্র। এক ভিডিও বার্তায় বৃহস্পতিবার তিনি স্পষ্ট বলেছেন, ভিন রাজ্য থেকে যেসব পরিযায়ী শ্রমিকরা ফিরছেন তাঁদের বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইন সেন্টার তথা স্কুলগুলিতে থাকতে হবে।

প্রসঙ্গত, মহুয়া মৈত্রর কেন্দ্র কৃষ্ণনগরে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সাংসদ জানান, “উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র ছাড়া বাকি সব স্কুল খুলতে হবে। সেখানেই থাকবেন পরিযায়ী শ্রমিকরা।” তাঁর কথায়, ৬০ হাজার লোক ফিরবে এটা সরকার একা সামলাতে পারেনা। এক্ষেত্রে পঞ্চায়েত আধিকারিক, পঞ্চায়েত প্রধান এবং স্থানীয় মানুষদের পাশে থাকার আবেদন জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি বলেন, যারা বাড়িতে আছে তাঁদের স্কুলে আসতে বললে আশা কর্মীদের সঙ্গে ঝগড়া করছে। যারা স্কুলে আছে তাঁরা বাইরে বেরিয়ে চা খাচ্ছেন। পরিযায়ী শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, “এই ধরনের আচরণ চলতে থাকলে আমরা সবাই মারা যাবো। বাড়ি থেকেই খাবার দেওয়ার ব্যবস্থা করতে হবে। বাড়ি ফিরেছেন এতে আমরা খুশি। কিন্তু কোয়ারেন্টাইন সেন্টারে থাকতে হবে।”

কী বলছেন মহুয়া…

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...