Saturday, April 4, 2026

কোভিডের প্লাজমা থেরাপির সাফল্যের আশায় ‘চাতক’ চিকিৎসক, আমজনতা

Date:

Share post:

এবারে রাজ্যের শুরু হল প্লাজমা থেরাপির ট্রায়াল। রাজ্যে এই প্রথম। কলকাতা মেডিক্যাল কলেজের এক দল চিকিৎসক ও চিকিৎসা বিশেষজ্ঞর নেতৃত্বে এই প্লাজমা থেরাপির ট্রায়াল হতে চলেছে। কোভিড চিকিৎসায় এই পদক্ষেপ রীতিমতো গুরুত্বপূর্ণ।

এই কর্মকান্ডের অন্যতম উদ্যোক্তা ডাক্তার প্রসূন ভট্টাচার্য জানিয়েছেন, কোভিডে আক্রান্ত হাওড়ার এক ব্যক্তি সুস্থ হয়েছেন কয়েকদিন আগে। তাঁর দেহ থেকে প্লাজমা নিয়েই এই পরীক্ষা করা হবে। প্রায় ৪১০মিলি লিটার প্লাজমা তাঁরা নিয়ে তা স্টেরাইল করে মাইনাস ৮০ডিগ্রি সেন্টিগ্রেডে রাখা হয়। এবার কোভিডে আক্রান্ত দুই রোগীর দেহে এই প্লাজমা (২০৫ মিলিলিটার করে) প্রতিস্থাপন করা হবে। আগামী সপ্তাহতে এই পরীক্ষা করা হবে। ডাঃ ভট্টচার্য জানান, আইসিএমআরের সঙ্গে তাঁদের এই থেরাপির পার্থক্য রয়েছে। কারণ আইসিএমআর প্রাথমিকভাবে আক্রান্তদের দেহে প্লাজমা প্রতিস্থাপনে আগ্রহী। কিন্তু তাঁরা সেই দুজন রোগীর দেহে প্লাজমা প্রতিস্থাপন করতে চলেছেন, যাঁরা সিভিয়র, এবং যাদের শ্বাসকষ্ট রয়েছে। দেখার বিষয় প্লাজমা থেরাপি আদৌ সাফল্য পায় কিনা। সাফল্য পেলে নতুন দিগন্ত খুলে যাবে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...