Tuesday, March 24, 2026

করোনাভাইরাস গড়ে দিল ২০ বছর আগের ভেঙে যাওয়া সংসার

Date:

Share post:

করোনাভাইরাসে বেড়েছে মানুষের মধ্যে দূরত্ব। কিন্তু সেই মারণ ভাইরাস গড়ে দিল নতুন সংসার। ২০ বছর পর স্ত্রী ফিরে পেলেন স্বামীকে। বাবা ফিরে পেল সন্তানদের। আসানসোলের কোয়ারেন্টাইন সেন্টারে জ্বলে উঠল সংসারের নিভে যাওয়া প্রদীপ।

বছর ২০ আগে সাংসারিক অশান্তির জেরে স্ত্রী ও সন্তানদের রেখে বার্ণপুর শ্যামবাঁধের বাড়ি ছেড়ে দিল্লি যান সুরেশ প্রসাদ। দিনমজুরের কাজ করতেন তিনি। দুবার চিঠি পাঠিয়েছিলেন। কিন্তু সেই চিঠিতে নিজের ঠিকানা উল্লেখ করেননি সুরেশ। তাই যোগাযোগ করতে পারেননি স্ত্রী উর্মিলা। স্বামীর ফিরে আসার আশা ছেড়ে দিয়েছিলেন তিনি। অনটনের মধ্যে দুই মেয়ের বিয়ে দিয়েছেন উর্মিলা।

বুধবার শ্রমিক স্পেশাল ট্রেনে আসানসোল ফেরেন সুরেশ। তাঁকে পাঠানো হয় কোয়ারেন্টাইন সেন্টারে। পুলিশকে বাড়ির ঠিকানা জানান তিনি। এরপর পুলিশ খবর সুরেশের বাড়িতে।
সুরেশের ছেলে সুধীর প্রসাদ বলেন, “সকালে পুলিশ অফিসার জানান বাবা আসানসোলের সেনরেল রোডের একটি বেসরকারি হাসপাতালে আছে। রীতিমতো হকচকিয়ে যাই আমরা। তারপরই প্রতিবেশীদের নিয়ে হাসপাতালে যাই।” স্বামী ফিরে আসার খবর শুনে আনন্দে আত্মহারা উর্মিলা। জেলা প্রশাসন, স্বাস্থ্য দফতর ও পুলিশ আধিকারিকরা জানান, “সুরেশের লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত তাকে সরকারি কোয়ারেন্টাইনে থাকতে হবে।”

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...