Wednesday, June 17, 2026

অসমে করোনা সংক্রমণের হার উর্ধ্বমুখী, আক্রান্তের সংখ্যা বেড়ে দ্বিগুণ

Date:

Share post:

চতুর্থ পর্যায়ের লকডাউন শেষ হওয়া সময়ের অপেক্ষামাত্র। যদিও দেশে যেভাবে সংক্রমণের হার বাড়ছে, তাতে সম্পূর্ণ লকডাউন প্রত্যাহার নিয়ে সংশয় দেখা দিয়েছে। এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ১লক্ষ ৬৭ হাজার ৭৯৯। মৃত্যু হয়েছে ৪৭০৬ জনের। বিশ্বের করোনা পরিসংখ্যানের নিরিখে ভারত এখন নবম স্থানে। এখনও পর্যন্ত ৬৭ হাজার ৬৯২ জন পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। বাংলায় গত ২৪ ঘণ্টায় রেকর্ড হারে করোনা সংক্রমণের পরিসংখ্যানের কথা জানিয়েছে স্বাস্থ্য দফতর।
অসমে করোনা সংক্রমণের হার যেভাবে উর্ধ্বমুখী তাতে ক্রমেই বাড়ছে উদ্বেগ। গত চার দিনে আক্রান্তের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে ।অসমে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮০তে। পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফেরার পরই এই সংক্রমণের পারদ উর্ধ্বমুখী বলে মনে করছেন বিশেষজ্ঞরা । এদের সকলকেই কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে । তবু একে অপরের থেকে রোগাক্রান্ত হওয়ার আশঙ্কা থাকছেই।
ক্রমশই অবনতির দিকে যাচ্ছে ভারতের করোনাভাইরাস পরিস্থিতি।
এরই পাশাপাশি, অসমে দিনদিন বন্যা পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। গোটা রাজ্য জুড়ে ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের ৩০ জেলার ৪ হাজার ৬০০টি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। বন্যাতে মৃত্যুর সংখ্যাও বাড়ছে।

Related articles

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...