Saturday, April 4, 2026

বাড়ি ফেরার পথে ট্রেনেই প্রাণ হারালেন পাহাড়ের এক শ্রমিক

Date:

Share post:

বাড়ি ফেরার পথে ট্রেনেই প্রাণ হারালেন পরিযায়ী শ্রমিক। মৃতের নাম কৃতী শেরপা। তিনি কালিম্পং-এর আলগারার বাসিন্দা। শুক্রবার তাঁর দেহ আনা হয় উত্তরপ্রদেশ থেকে। এদিন চম্পাসারি সংলগ্ন ইন্দিরা গান্ধী ময়দানে উপস্থিত হন জিটিএ চেয়ারম্যান অনীত থাপা। তিনি দেহ পাহাড়ের অ্যাম্বুল্যান্স করে কৃতীর বাড়ি পাঠিয়ে দেন। তাঁর সঙ্গে ছিলেন পরিবারও।

অনীত থাপা জানান, লকডাউনে আটকে থাকা শ্রমিকদের জন্য স্পেশাল ট্রেনে ফেরার পথে উত্তরপ্রদেশের ইটাওয়াতে ওই শ্রমিকের মৃত্যু হয়। তারপরেই ওখানকার প্রশাসনের সঙ্গে কথা বলে দেহ আনার ব্যবস্থা করা হয়। তবে, মৃতদেহ ময়নাতদন্ত করে জানানো হয়েছে মৃত শ্রমিক করোনা আক্রান্ত ছিলেন না।
পাহাড়ের প্রচুর শ্রমিক বাইরে গিয়েছে কাজ করতে গিয়েছিলেন। তাঁরাও ফিরছেন। তাঁদের রাখার জন্য কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে। এই মুহূর্তে পাহাড়ের নতুন করে করোনা পজিটিভ কেউ নেই। কিন্তু যেভাবে শ্রমিকরা ফিরছেন, তাতে কী হবে তা বলা কঠিন। তবে পাহাড়ে এখনও দোকানপাট খোলা হয়নি। আগামী ১০দিন পুরোপুরি বন্ধ করে রাখা হবে পাহাড়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...