Sunday, April 5, 2026

অগাস্টে উচ্চমাধ্যমিকের, জুনের শেষে বা জুলাইয়ের প্রথমে মাধ্যমিকের ফল?

Date:

Share post:

৩০ জুন পর্যন্ত স্কুল বন্ধ। কিন্তু তারপরে স্কুল খুলছেই এমন নিশ্চয়তা দিলেন না শিক্ষামন্ত্রী। শুক্রবার তিনি জানালেন, স্কুল খোলার আগে পরিস্থিতি, স্বাস্থ্যবিধি, নিরাপত্তা দেখতে হবে। মূলত নিচু ক্লাস খোলার আগে এগুলো বেশি করে মাথায় রাখতে হচ্ছে। সেই সঙ্গে শিক্ষামন্ত্রী জানালেন মাধ্যমিকের ফল দ্রুত বের করতে দিন রাত পরিশ্রম করছে। জুন মাসের শেষে বা জুলাইয়ের প্রথম সপ্তাহে ফল বেরিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল বলে একটি সূত্রে খবর। অন্যদিকে উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলি বাড়ির কাছের স্কুলে করানোর ভাবনায় রয়েছে শিক্ষা দফতর। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, উচ্চমাধ্যমিক ৬ জুলাই শেষ হবে। তার এক মাসের মধ্যে রেজাল্ট বের করতে চায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

শিক্ষামন্ত্রী এদিন জানান, সেপ্টেম্বর থেকে ভর্তির প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে বলে তাঁর ধারণা। কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কোর্স শেষ করা কী যাবে? এ ব্যাপারে কোনও নিশ্চয়তা দেননি তিনি। শিক্ষক সংগঠন, বিশেষজ্ঞ, পর্ষদ, উচ্চমাধ্যমিক সংসদ সকলের সঙ্গে কথা বলা হবে, তারপর সিদ্ধান্ত, জানালেন তিনি। কোর্স শেষ করার জন্য নির্দিষ্ট ছুটিগুলো কীভাবে ‘অ্যাডজাস্ট’ করা যায়, তাও খতিয়ে দেখা হচ্ছে। বেসরকারি স্কুলগুলি সরকারি নির্দেশ মানে না, এ বিষয়টি উত্থাপন করে তিনি বলেন, শিক্ষা দফতর যে প্রক্রিয়ায় চলছে, তা বৈজ্ঞানিক। তার বাইরে বেসরকারি স্কুলগুলো যাবে কীভাবে? শিক্ষামন্ত্রী জানিয়েছেন, কলেজ, বিশ্ববিদ্যালয় খোলা হবে। সেক্ষেত্রে সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত।

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...