Monday, April 6, 2026

বিয়ের পর নবদম্পতি কাটিয়েছে মাত্র এক ঘণ্টা, তারপরেই কোয়ারেন্টাইন সেন্টারে

Date:

Share post:

নভেল করোনাভাইরাসের জেরে দেশ জুড়ে চলছে চতুর্থ দফার লকডাউন। তবে এই করোনা পরিস্থিতির মধ্যেও থেমে নেই ধর্মীয় অনুষ্ঠান বা বিয়ে। লকডাউনের শুরুতে কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী কোনও ধর্মীয়, বিয়ে বা জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্র। তবে চতুর্থ দফার লকডাউনের শুরুতে কেন্দ্রের নির্দেশ অনুসারে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন ৫০ জন সদস্য এমনটাই জানানো হয়েছিল। সেই বিধি মেনে বিয়ের আয়োজন হলেও শেষটা ভালো হলো না৷

মধ্যপ্রদেশের এক অঞ্চলে বিয়ের আসর থেকে নবদম্পতিকে যেতে হল সোজা কোয়ারেন্টাইন সেন্টারে। বিয়ের পর কেটেছে মাত্র এক ঘণ্টা তারপরেই দুজনে কোয়ারেন্টাইন সেন্টারে। পাত্রীর জামাইবাবু CISF কর্মী৷ তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ হ‌ওয়ায় কার্যত বিয়ের আসর থেকেই নবদম্পতি সহ ১০০র বেশি পরিবারের সদস্য ও তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিদের ছিন্দ‌ওয়ারা জেলা হাসপাতাল ছাড়াও আরও দু’টি স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, গত সপ্তাহেই ওই CISF কর্মী জেলায় ফিরেছেন। ছিন্দ‌ওয়ারা-হোসাঙ্গাবাদ সীমান্তে তাঁর থার্মাল স্ক্রিনিং হয়। এরপর তিনি জেলার জুনার্দেও এলাকায় নিজের বাড়িতে যান। পাশাপাশি, পারাসিয়া এলাকায় গিয়ে আত্মীয়দের সঙ্গেও দেখা করেন। শ্যালিকার বিয়েতে গত ২৬ মে যোগ দিতে তিনি ছিন্দ‌ওয়ারা শহরে শ্বশুরবাড়িতে আসেন।

ছিন্দ‌ওয়ারার জেলাশাসক সৌরভ সুমন জানিয়েছেন, তিন-চার দিন আগেই করোনার লক্ষণ দেখা দেওয়ায় ওঁর নমুনা পরীক্ষার জন্য ছিন্দ‌ওয়ারা জেলা হাসপাতালে পাঠানো হয়েছিল। সেই রিপোর্ট পজিটিভ হয়েছে৷

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...