Sunday, June 14, 2026

সোনু সুদের পর বিগ বি, বাড়ি ফেরালেন পরিযায়ী শ্রমিকদের

Date:

Share post:

সোনু সুদের পর এবার পরিযায়ী শ্রমিকদের পাশে এসে দাঁড়ালেন অমিতাভ বচ্চন। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে বাসের ব্যবস্থা করলেন বিগ বি। উত্তরপ্রদেশের কয়েকশো পরিযায়ী শ্রমিকের জন্য শুক্রবার ১০টি বাসের ব্যবস্থা করেন তিনি। প্রায় ২৭৫ জন পরিযায়ী শ্রমিকদের নিয়ে মুম্বইয়ের হাজি আলি দরগা থেকে সেই বাসগুলি রওনা দেয় উত্তরপ্রদেশের উদ্দেশ্যে। বেনারস, এলাহাবাদ, গোরক্ষপুর, লখনউয়ের মতো শহরে পৌঁছে দেওয়া হয়েছে তাঁদের। লকডাউনে ফিল্ম ইন্ডাস্ট্রির এক লক্ষ দিনমজুর পরিবারের মাসিক রেশনেরও দায়িত্ব নেন অমিতাভ বচ্চন।

Related articles

ফ্রান্স সফরে আজ ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, বুধে মোদি-ট্রাম্প বৈঠকের সম্ভাবনা

জি সেভেন সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয় সময় অনুসারে শনিবার রাত সাড়ে...

আজ ‘বিদ্রোহী’ তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে নেই শুভেন্দু! 

তৃণমূল কংগ্রেসের একের পর এক সাংসদ নাম লেখাচ্ছেন 'বিদ্রোহী' দলে। একদিন আগে পর্যন্ত যে তালিকাটা ছিল ১৯ জনের,...

পরীক্ষার দিন দেরিতে ট্রেন! বিক্ষোভের জেরে রণক্ষেত্র পাটলিপুত্র

এদিকে বুলেট ট্রেনের স্বপ্ন, অন্যদিকে যুবসমাজের স্বপ্ন থাকছে অধরা! পরীক্ষা শুরু আর কিছুক্ষনের মধ্যেই। রবিবার সকালে সঠিক সময়ে...

রবিবারের সকালে দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন! একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ 

ছুটির সকালে ঘুম ভাঙ্গার আগেই রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দিল্লির কালকাজী-গোবিন্দপুর ফ্লাইওভারের পাশেই একটি রেস্টুরেন্টে একের পর এক এলপিজি...