Sunday, June 14, 2026

করোনা নিয়ে গুজরাত সরকারকে দুরমুশ করতেই বদলে গেলো হাইকোর্টের এজলাশ

Date:

Share post:

প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর গুজরাত৷ ওই রাজ্যের বিচার ব্যবস্থা প্রশ্নের সামনে দাঁড়ালো৷

‘বিশাল অপরাধ’ করেছিলেন গুজরাত হাইকোর্টের দুই বিচারপতি৷ গুজরাতে সংক্রমণের সংখ্যা কমিয়ে দেখাতে আমেদাবাদে করোনা- পরীক্ষার জন্য সরকারি অনুমতি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছিল। গুজরাত হাইকোর্টের বিচারপতি জে বি পরদীবালা ও বিচারপতি ইলেশ জে ভোরা এই মামলার শুনানি চলাকালীন আমেদাবাদের সিভিল হাসপাতালকে ‘অন্ধকূপ’ বলেছিলেন।

আমেদাবাদে করোনায় মৃত্যুর সংখ্যা ও হাসপাতালের দুরবস্থা নিয়ে দুই বিচারপতি রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী নীতিন প্যাটেলের কড়া সমালোচনা করেছিলেন।

করোনা মোকাবিলায় চরম ব্যর্থতার উল্লেখ করে ওই রাজ্যের বিজেপি সরকারকে দুরমুশ করেছিলেন গুজরাত হাইকোর্টের এই দুই বিচারপতি!

পরিণতি ভালো হয়নি৷ বদলে গেলো এজলাশের গঠন৷ ওই দুই বিচারপতির হাত থেকে সরিয়ে নেওয়া হলো সংশ্লিষ্ট মামলাটি৷ নতুন বেঞ্চ এই মামলা শুনবে৷
ওদিকে, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে পরিযায়ী শ্রমিকদের নিয়ে মামলায় সলিসিটর জেনারেল তুষার মেহতা মন্তব্য করেছিলেন, “সরকারের সমালোচকদের ‘হতাশার দূত’৷ কিছু হাইকোর্ট সমান্তরাল সরকার চালাচ্ছে।” আর গুজরাত সরকারের সমালোচনা করার “অপরাধে” গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি বিক্রম নাথ শুক্রবার নির্দেশ দিলেন, “নতুন ভাবে ওই বেঞ্চ গঠন হবে। বিচারপতি পরদীবালা তাঁর সঙ্গে বেঞ্চে বসবেন। বিচারপতি ভোরা বসবেন বিচারপতি আর এম ছায়ার সঙ্গে।

কংগ্রেস আগেই অভিযোগ তুলেছে, দিল্লির হিংসায় উস্কানির জন্য বিজেপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়ার পরেই দিল্লি হাইকোর্টের বিচারপতি এস মুরলীধরকে বদলি করে দেওয়া হয়েছিল।
তবে গুজরাতে এভাবে বেঞ্চে বদলের পরেও সত্যি ঢাকা যায়নি৷ বিজেপির স্বস্তিও মেলেনি। সংক্রমণের সংখ্যা কমিয়ে দেখাতে আমেদাবাদে করোনা-পরীক্ষার জন্য সরকারি অনুমতি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছিল। এদিন প্রধান বিচারপতি নাথ ও বিচারপতি পরদীবালার বেঞ্চ নির্দেশ দিয়েছে, সরকারি অনুমতির প্রয়োজন নেই। এর ফলে তথ্য লুকানোর ক্ষমতা
গুজরাতের সরকারের হাতে আর থাকবে না বলেই মনে করা হচ্ছে৷

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...