Monday, March 23, 2026

শেষ ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৩১৭, মোট সংখ্যা ছাড়ালো ৫ হাজার!

Date:

Share post:

গোটা দেশের মতোই বাংলাতেও লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আজ, শনিবার শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড-১৯ পজিটিভ মিলেছে ৩১৭ জনের শরীরে। এর ফলে এখনও পর্যন্ত বাংলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫,১৩০। যা রাজ্যবাসীর মধ্যে যথেষ্ট উৎকন্ঠা তৈরি করেছে।

স্বাস্থ্য দফতর আরও জানিয়েছে, শেষ ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৭ জন রোগী। তার ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ২৩৭।

বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ২,৮৫১। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯৫ জন। ফলে রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে হল ১,৯৭০।

Related articles

ক্যানিং পূর্বে আরাবুল, ভাঙড়েই নওশাদ: বাম-আইএসএফ সমঝোতার প্রথম তালিকায় চমক

ঈদের পর প্রার্থী তালিকা ঘোষণা করবেন বলে কথা দিয়েছিলেন নওশাদ সিদ্দিকি। সেই মতো সোমবার বিধানসভা নির্বাচনের জন্য ২৩...

মিলছে না LPG: নাহুমসের পরে বন্ধ হাতিবাগানের ‘নব মালঞ্চ’!

জয়িতা মৌলিক LPG-র সংকটের জেরে জের বাংলার সাধারণ মানুষ। একই সঙ্গে তীব্র সমস্যায় হোটেল- রেস্তোরাঁগুলি (Hotel-Restaurant)। কিছু জায়গায় কাঠ-কয়লায়...

ডামডিমের মেয়ের আকাশজয়, উত্তরবঙ্গের প্রথম নারী স্কাই ডাইভার মহিমা

উড়ন্ত বিমানের দরজা খুলতেই সামনে শুধু নীল আকাশ আর সাদা মেঘের সমুদ্র। তারপর এক মুহূর্তের সাহস—আর শূন্যে ঝাঁপ।...

ভিক্ষায় বেরিয়ে দম্পতি, ঘরেই অনাহারে মৃত্যু এক মাসের একরত্তির

পেটের দায়ে ভিক্ষায় বেরিয়েছিলেন স্বামী-স্ত্রী। ফিরে এসে দেখলেন, ঘরের মধ্যেই নিথর হয়ে পড়ে রয়েছে তাঁদের এক মাসের কন্যাসন্তান।...