Friday, June 26, 2026

শিলিগুড়িতে খুলছে না ইস্কন মন্দির, কাটছাঁট রথযাত্রায়

Date:

Share post:

বেলুড় মঠ, দক্ষিণেশ্বরের পরে এবার শিলিগুড়ির ইস্কন। ১জুন খুলছে না এই মন্দির। এমনকী রথযাত্রাও হবে ছোট করে। শুধু তাই নয় এখন থেকে আর কেউ মন্দিরে ঘুরতে আসতে পারবেন না। শুধুমাত্র পুজা করবেন যাঁরা, তাঁরাই মন্দিরে আসতে পারবেন।ইতিমধ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। এবিষয়ে ইস্কনের জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস জানান, “সরকার সিদ্ধান্ত নিলেও আমরা ১৫ জুন পর্যন্ত ইস্কন মন্দির বন্ধ রাখছি।তারপরেও খুললে বিধিনিষেধ থাকছেই। সকলকে মাস্ক পড়ে আসতে হবে। ব্যবহার করতে হবে স্যানিটাইজার। আর রথ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।তবে এবছর ছোট করে রথ হবে। খুব খারাপ পরিস্থিতি থাকলে মন্দিরের ভিতরেই হবে রথ। আর নইলে তিনটি গাড়ি করে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নিয়ে বেরোনো হবে। তবে কোন শোভাযাত্রা হবে না”। ভিড় এড়াতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...