Friday, June 26, 2026

“আপনার ক্ষতিপূরণ করবে সরকার, কোনও দালালকে একটিও পয়সা দেবেন না”, বার্তা মহুয়ার

Date:

Share post:

আমফান ক্ষতিগ্রস্তদের ২০ হাজার টাকা করে দেওয়া হবে। ইতিমধেই তা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই টাকা যাতে অন্য কোনও অসৎ ব্যক্তির হাতে চলে না যায়, সেই বিষয়টি সতর্ক করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

আজ, শনিবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, “আমফান ঘূর্ণিঝড়ে যেসব বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁদেরকে রাজ্য সরকার ২০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। আমাদের জেলার করিমপুর ১-এ ৩৭টি, তেহট্টে ১-এ ১৬৮টি বাড়ির ক্ষতিগ্রস্তদের টাকা দেওয়া হবে। তাই আমি সতর্ক করে বলছি, যদি কোনও ব্যক্তি আপনার কাছে এসে বলে আমায় ২ হাজার টাকা দাও, তবেই তোমার নাম তালিকাভুক্ত করবো। এবং তবেই তুমি টাকা পাবে, এরকম হলে কাউকে টাকা দেবেন না। আপনার বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে তাই সরকার আপনাকে এই টাকা দিচ্ছে। এই ২০ হাজার টাকা আপনার কাছে পুরোটাই পৌঁছাবে। তাই কোনও দালাল বা কোনও দুর্নীতিগ্রস্ত ব্যক্তি আপনার কাছে এসে টাকা চাইলে তাঁদের একটা পয়সাও দেবেন না। যে টাকা সরকার দিচ্ছে, সেটা দিয়ে বাড়ি নির্মাণ করুন।”

Related articles

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...