Saturday, June 20, 2026

চোপড়ার বুথে ‘দাদাগিরি’ বিজেপির! ভাইরাল ভোটদানের ছবি, উঠল জয় শ্রী রাম স্লোগানও

Date:

Share post:

শুক্রবার দেশের ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮ আসনে ভোটগ্রহণ (Voting)। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের তিনটি আসন – দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট। এদিন সকাল থেকেই প্রতিটি বুথে সাধারণ মানুষের লম্বা লাইন চোখে পড়েছে। তীব্র গরমকে উপেক্ষা করেও সকাল থেকেই গণতন্ত্রের উৎসবে সামিল রাজ্যবাসী। তবে প্রথম দফার মতো দ্বিতীয় দফার ভোটেও রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে গাজোয়ারি শুরু বিজেপির (BJP)। এদিন বেলা গড়াতেই একাধিক বুথে সেই ছবি সামনে এসেছে। তবে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে দার্জিলিং লোকসভা কেন্দ্রের চোপড়া (Chopra) থেকে। যেখানে একাধিক বুথে ভোটদানের ছবি ভাইরাল (Viral) হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি ভোটদানের পর বুথের মধ্যেই জয় শ্রী রাম (Jay Shree Ram) স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।

তৃণমূলের অভিযোগ, একাধিক বুথেই জোর করে, ভয় দেখিয়ে ভোটারদের ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে বাধ্য করেছে বিজেপি। ইতিমধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ব বাংলা সংবাদ। যদিও ভাইরাল ভিডিওটি নিয়ে ইতিমধ্যে বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। তবে ভাইরাল ভিডিওর পরিপ্রেক্ষিতে কমিশন আদৌ কোনও পদক্ষেপ নেন কী না সেদিকে কড়া নজর থাকবে। পাশাপাশি ভাইরাল ভিডিওতে কে কাকে ভোট দিচ্ছেন, তা দেখলেই স্পষ্ট হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে আবার ভোটদানের পর বুথের মধ্যেই বিজেপি কর্মী-সমর্থকদের ‘জয়ী শ্রী রাম’ স্লোগান দিতে শোনা যাচ্ছে।

তবে এখানেই শেষ নয়, শুক্রবার সাতসকালে চোপড়ার দাসপাড়া উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে কম আলোর কারণে ভোট দিতে গিয়ে চরম সমস্যার মুখে পড়েন ভোটাররা। পরে নিজেদের মোবাইলের টর্চ জ্বালিয়ে গণতন্ত্রের উৎসবে সামিল হতে দেখা যায় ভোটারদের। তৃণমূলের অভিযোগ, বৃহস্পতিবার বুথে আলোই ছিল না, অনেক বলার পর প্রিসাইডিং অফিসার একটিমাত্র টিউব লাইট লাগানোর ব্যবস্থা করেন বলে খবর।

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...