Sunday, June 14, 2026

করোনা আবহের মধ্যেই WHO-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করল আমেরিকা

Date:

Share post:

বেশ কিছুদিন ধরে টানাপোড়েন চলছিল। অবশেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সঙ্গে সম্পর্ক ছিন্ন করল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে এ কথা ঘোষণা করেন। পাশাপাশি, বিশ্বব্যাপী করোনা সঙ্কটের চীন ও WHO-কেই দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের বলেন, চীনকে বাঁচাতে গিয়ে গোটা বিশ্বকে করোনা সঙ্কটে ফেলে দিয়েছে WHO. আমেরিকার কথাকে গুরুত্ব দেয়নি তারা। তাই সম্পর্ক ছেদ করার পাশাপাশি WHO-কে যে আর্থিক অনুদান আমেরিকা দিত তাও পুরোপুরি বন্ধ করে দিয়েছে তারা।

উল্লেখ্য, WHO-এর তহবিলে বছরে সর্বাধিক অনুদান দিত আমেরিকাই। সেই অর্থের পরিমাণ ৪৫০ মিলিয়ন ডলার। যেখানে চীন দেয় মাত্র ৪০ মিলিয়ন ডলার। ফলে আমেরিকার এই সিদ্ধান্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থ-সহ বিভিন্ন বিষয়ে বিপাকে পড়তে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...